সেলিব্রেটির মুখোমুখিঃ অতিথি এস আই টুটুল

Tutulযায় দিন যায় একাকী… হৃদয়ের কথা মুভিতে এ গানটি গেয়ে আবারো সবার অন্তর ছুয়ে গিয়েছেন এস আই টুটুল। এলআরবি ব্যান্ডের সাবেক এ সদস্য সম্প্রতি এসেছিলেন যায়যায়দিন মিডিয়াপ্লেক্সে সেলিব্রেটির মুখোমুখিতে। সেখানে তার সঙ্গে আলাপচারিতায় এসেছিলেন দুই পাঠক গাজীপুর থেকে খন্দকার নূরুজ্জামান ও মৌলভীবাজার থেকে জালালউদ্দিন। আলাপের পাশাপাশি তারা এস আই টুটুলের অটোগ্রাফ নেন এবং একসঙ্গে ছবি তোলেন। যায়যায়দিনের মিডিয়া পার্টনার রেডিও টুডেতে পাঠক ও এস আই টুটুলের কথোপকথন সরাসরি সম্প্রচারিত হয়। পুরো বিষয়টি সমন্বয় করেছেন এন্টারটেইনমেন্ট বিভাগের সহসম্পাদক রেজাউর রহমান রিজভী ও ছবি তুলেছেন মঞ্জুরুল করিম।

আপনাকে গান করার অনুপ্রেরণা দিয়েছেন কে?
মোহাম্মদ আরিফুল ইসলাম হেমিম, চট্টগ্রাম

এস আই টুটুল : অনেকেই। তবে আমার গানের পেছনে যার প্রেরণা সবচেয়ে বেশি তিনি হলেন আমার বড় ভাইয়ের বৌ টুনি ভাবি। ১৯৯৬ সালে টুনি ভাবি মারা গেলেও এখনো তার অনুপ্রেরণা আমার চলার পথের পাথেয়। আর এখন তো আমার স্ত্রী অভিনেত্রী তানিয়াই আমার সব কিছুর প্রেরণা।

তানিয়ার সঙ্গে কবে কোথায় প্রথম দেখা হয়েছিল?
এহেছান, শাবিপ্রবি, সিলেট

এস আই টুটুল : ১৯৯৫-৯৬ এর দিকে এলআরবির একটি কনসার্টে পরিচয় হয় তানিয়ার সঙ্গে। সেখানে সে গিয়েছিল একটি ফ্যাশন শোতে অংশ নিতে। এরপর বিভিন্ন শোতে দেখা হতো দুজনের। তখন তানিয়া অনেক জনপ্রিয়। আর আমি তো এলআরবির একজন সামান্য হ্যান্ডস মাত্র। আমার কাছে মনে হতো তানিয়াকে বিয়ে করার মতো স্বপ্ন দেখা সম্ভব কি না। এক সময় সে রকম একটি সুযোগ পেয়েও যাই। আমেরিকাতে একটি অনুষ্ঠানে তানিয়া আর আমি দুজনই বেশ কাছাকাছি আসার সুযোগ পাই। আর সেখানেই তানিয়াকে আমি প্রপোজ করি।

আপনি একজন বিখ্যাত গায়ক কিন' নায়ক হওয়ার সম্ভাবনা কতোটুকু?
টিপু, সিলেট

এস আই টুটুল : অনেক সম্ভাবনা রয়েছে। নাটকে অভিনয় করেছি আমি। হয়তো দেখা যাবে ভবিষ্যতে মুভিতেও অভিনয় করতে পারি। সত্যি বলতে কি অভিনয় আসলে আমার এক ধরনের শখ।

পরবর্তী কোন মুভিতে গান করছেন?
গোলাম মুহাম্মদ সো’এল, রাউজান, চট্টগ্রাম।

এস আই টুটুল : ইতিমধ্যে বেশ কয়েকটি মুভির ব্যাকগ্রাউন্ড ও মিউজিকের কাজ করেছি আমি। চা"চু, দাদি মা, বাশি, তুমি আছো হৃদয়ে, দারুচিনির দ্বীপ, ৯ নং বিপদ সংকেত, মনপুরা, হৃদয়ের কথাসহ আরো কিছু মুভিতে মিউজিকের কাছ শেষ করেছি বা করছি। এর মধ্যে কিছু মুভি এখনো রিলিজের অপেক্ষায় আছে। সেগুলো রিলিজ পেলেই শ্রোতারা আমার গান শুনতে পাবেন।

গান সিলেকশনে কোন বিষয়টি আপনি দেখেন?
মোহাম্মদ নুরনবী, বাগাবাড়ী, লক্ষ্মীপুর

এস আই টুটুল : গান সিলেকশনে গানের কথাকেই আমি প্রাধান্য বেশি দিই। এরপর আসে সুরের প্রসঙ্গ। আমি সব সময়ই খেয়াল রাখি, যিনি আমার গানটি শুনবেন তিনি যেন অন্তত দু’-এক লাইন গান গাইতে পারেন। সব সময়ই যে সফল হবো তা বলবো না। তবে আমি চেষ্টা করি।

আপনার গাওয়া কোন গানটি সেরা মনে হয়?
রানা, রাজশাহী ইউনিভার্সিটি

এস আই টুটুল : এখনো তৈরি করতে পারিনি সেরা গানটি।

অভিনয়ে নিয়মিত হন না কেন?
সাহেদা আকতার, নাদিমপুর, চট্টগ্রাম

এস আই টুটুল : অভিনয় করি আমি শখ করেই। তাই এতে নিয়মিত হওয়ার কিছু নেই। কারণ গানই আমার একমাত্র নেশা ও পেশা। গানের মধ্যেই আমি বেশি ডুবে থাকতে চাই।

আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত কোনটি?
বিপ্লব মিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম

এস আই টুটুল : আমার স্মরণীয় কষ্টের মুহূর্ত হলো যেদিন আমি এলআরবি থেকে চলে আসি। আর স্মরণীয় আনন্দের মুহূর্ত হলো তানিয়ার হাতে যেদিন আমি ডায়মন্ডের রিং পরিয়ে বিয়ের প্রপোজ করি।

স্ত্রী ও সঙ্গিনী হিসেবে তানিয়া আপনার দৃষ্টিতে কেমন?
স্বপ্না, খুলনা ইউনিভার্সিটি

এস আই টুটুল : অসাধারণ। আমার প্রতিটি বিষয়েই সে এতো সূক্ষ্ম নজর রাখে যে তাকে ছাড়া আমি একটি মুহূর্তও কল্পনা করতে পারি না।

ব্যান্ড সঙ্গীত তরুণদের উ"ছৃঙ্খল করে- মন্তব্য করুন।
খন্দকার নুরুজ্জামান, গাজীপুর

এস আই টুটুল : কথাটি ঠিক নয়। কারণ এ কথাটি যারা বলেন তারা হলেন বয়স্ক ব্যক্তি আর তাদের জন্য নাচানাচি, চিৎকার ও উ"চ শব্দ ক্ষতিকর বলে তারা তা এড়িয়ে চলেন। এ কারণে ব্যান্ড সঙ্গীত তাদের কাছে বিরক্তিকর। অথচ দেখা যাবে তারাও তাদের তরুণ বয়সে কিন' যাত্রা দেখতেন, সার্কাস দেখতে ছুটে যেতেন পাশের গ্রামে। আর এখন বয়স হওয়ায় ব্যান্ড সঙ্গীতকে খারাপ বলছেন। অথচ তারুণ্য মানেই হলো উদ্দামতা। সবকিছু তোলপাড় করে ফেলা। তাই তারুণ্যর একটি অনুষঙ্গ হিসেবে ব্যান্ড সঙ্গীত নিঃসন্দেহে বড় একটি নিয়ামক।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

সেলিব্রেটির মুখোমুখিঃ অতিথি পার্থ বড়ুয়া

সেলিব্রেটির মুখোমুখিঃ অতিথি পার্থ বড়ুয়া১৯৮৯ সাল থেকে প্রফেশনাল মিউজিশিয়ান হিসেবে যাত্রা শুরু করেন তিনি। কেন এই নিঃসঙ্গতা, দেখা হবে বন্ধু, সময় আর কাটে না সহ বহু জনপ্রিয় গান এসেছে তার কাছ থেকে। সেলিব্রেটির মুখোমুখিতে লটারিতে বিজয়ী দু’জন পাঠকের সঙ্গে যায়যায়দিন মিডিয়াপ্লেক্সে সম্প্রতি এসেছিলেন পার্থ বড়ুয়া। যায়যায়দিনের পাঠকদের অসংখ্য প্রশ্নের মধ্যে বাছাই করা কিছু প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি বিজয়ী দুই পাঠকের সঙ্গে জম্পেশ আড্ডা ও তাদের অটোগ্রাফ দিয়েছেন তিনি। বিষয়টি সমন্বয় করেছেন এন্টারটেইনমেন্ট বিভাগের রেজাউর রহমান রিজভী।

আপনার কতোটি অ্যালবাম বাজারে এসেছে এবং কোনটি প্রিয়?
সৈয়দ হাবিবুর রহমান (নিমন) শান্তিনগর, ঢাকা।

পার্থ বড়ুয়া : আমার কোনো সলো অ্যালবাম নেই, যেগুলো আছে সবই সোলস ব্যান্ডের অ্যালবাম। মোট সাতটি অ্যালবাম এ পর্যন্ত বাজারে এসেছে আমাদের। তবে এগুলোর মধ্যে আমার নিজের কাছে ভালো লাগে অসময়ের গান অ্যালবামটি।

আপনার প্রিয় গান কোনটি?
শোয়েব হোসেন রাউজান, চট্টগ্রাম।

পার্থ বড়ুয়া : আমার প্রিয় গান হলো, একটা গান লিখো আমার জন্য গানটি।

প্রথম যখন গান শুরু করেন তখন আপনার অনুভূতি কি রকম ছিল?
বিশ্বজিত্‌ দে রিংকু দক্ষিণ সুরমা, সিলেট।

পার্থ বড়ুয়া : আমি কখনো গায়ক হতে চাইনি। আমার যাত্রা শুরু হয় কি-বোর্ডের মাধ্যমে। মিউজিকের সঙ্গে যুক্ত থেকে একে প্রফেশন হিসেবে নেবো এটিই মূলত আমার ইচ্ছা ছিল। পরে তো সরাসরি গানের ভোকাল হিসেবে যুক্ত হলাম।

আপনার প্রিয় ব্যক্তিত্ব কে?
তাহমিনা আকতার মিনা, রাউজান, চট্টগ্রাম।

পার্থ বড়ুয়া : আমার প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা বিমল কান্তি বড়ুয়া।

অনেকদিন ধরে আপনার কোনো হিট গান নেই, ঘটনা কি?
জালাল উদ্দিন, মৌলভীবাজার, সিলেট।

পার্থ বড়ুয়া : কোনো ঘটনা নেই। আমরা গান করি। কিন্তু সাধারণ মানুষই তা হিট করে। সুতরাং গান হিট করার পেছনে আমাদের আসলে কোনো হাত নেই।

আপনার কোন খেলা ভালো লাগে ও খেলতে কেমন লাগে?
মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, নাঙ্গলকোট, কুমিল্লা।

পার্থ বড়ুয়া : আমার ভালো লাগা খেলার মধ্যে ফুটবলের অবস্থান শীর্ষে। আর ফুটবল খেলতে অবশ্যই ভালো লাগে।

নাটকে অভিনয় করেন না কেন?
সজ্‌ল, ঢাকা ইউনিভার্সিটি।

পার্থ বড়ুয়া : ওটা আমার কাজ নয়। যদিও মডেলিং করেছিলাম, তবে মডেলিংও আমার কাজ নয়। কারণ নাটক ও মডেলিং আমার কাছে ঝামেলাপূর্ণ মনে হয়। এর চেয়ে মিউজিক নিয়েই বেশ আছি।

প্রিয় মানুষকে যদি কোনো উপহার দিতে বলা হয়, তবে কি দেবেন?
মাধবী, শ্যামলী ঢাকা।

পার্থ বড়ুয়া : প্রিয় মানুষকে উপহার দিতে হলে ফুলই প্রথম পছন্দ আমার। আর সেই ফুলটি হবে রজনীগন্ধা।

ব্যান্ড সঙ্গীতের সঙ্গে আধুনিক গানের কি পার্থক্য দেখতে পান?
মিলন রাজশাহী।

পার্থ বড়ুয়া : কোনোই পার্থক্য নেই। তবে দুটোর উপস্থাপনার ঢঙে কিছুটা পার্থক্য আছে বলে মনে করি।

প্রেমের সংজ্ঞা কি?
স্বপ্না বরিশাল।

পার্থ বড়ুয়া : প্রেম বলতে আমি বুঝি কেবলই ভালোবাসা এবং ভালোবাসার মানুষকে ভালোবেসে যাওয়া।

আপনার চুলের গেটআপ চেঞ্জ করলেন কেন?
জাকিয়া মগবাজার, ঢাকা।

পার্থ বড়ুয়া : আমার ১৩ বছরের মেয়ে রূপা আমাকে হঠাৎ করেই একদিন বললো যে, বাবা তুমি আর চুল কাটবে না। ব্যস, মেয়ের কথা রাখতেই চুল কাটা বন্ধ করলাম। তাই গেটআপে এমন চেঞ্জ এসেছে।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    রেজাউর রহমান রিজভী (3) - site:music.evergreenbangla.com সেলিব্রেটির-মুখোমুখিঃ-অত (1) -