সেরাকণ্ঠ ফিরে দেখা সেরা গান
অর্ধশত গুণী অভিনেতা, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও বিশিষ্টজনের হৃদয় জয় করলেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ ০৮-এর ওরা ১১ জন। তাদের নিয়ে শাইখ সিরাজ নির্মাণ করলেন ব্যতিক্রমধর্মী একটি পর্ব ‘সেরাকণ্ঠ ফিরে দেখা সেরা গান’। চ্যানেল আই স্টুডিওতে ১০ আগস্ট সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রেকর্ডিং হয় এই জমকালো আসরের। ৬০/৭০ দশকের আমাদের চলচ্চিত্রের কালজয়ী বাংলা গানগুলোর ত্রিমাত্রীয় সংমিশ্রণের এক অনন্য সম্ভার ঘটেছিল সেই রাতে। সেরাকণ্ঠের ওরা ১১ জন প্রতিভার সঙ্গে গুণীজনদের অংশগ্রহণ এবং গানের ফাঁকে ফাঁকে গুণীজনরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তুলে ধরেন তাদের জীবনের নানা অভিজ্ঞতার কথা। স্টুডিওতে গুণীজনদের উপস্থিতি, তাদের স্মৃতিচারণ সব মিলিয়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আসরটি হয়ে ওঠে আরো প্রাণবন্ত। মহা মিলনমেলায় পরিণত হয়ে ওঠে পুরো স্টুডিও। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এ যেন নবীন আর প্রবীণের ভেদাভেদ ভুলে সবাই একই সুতোয় গাঁথা। নবীনদের উৎসাহ দেয়ায় কোনো ধরনের কমতি ছিল না প্রবীণদের। নবীনরাও সেই একটি রাতে গুণীজনদের সঙ্গে পেয়ে তাদের জীবনের অনেক আশা পূরণ করেছে। অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক হলো সেরাকণ্ঠের ওরা ১১ জন শিল্পীর কণ্ঠে সেই সময়ের গানগুলো পরিবেশনের পাশাপাশি গানগুলোর গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও গানের সঙ্গে ছবিতে অভিনীত বরেণ্য শিল্পীরা জলসা মঞ্চে উপস্থিত ছিলেন। অংশ নেন গানের আড্ডায়। আরো একটি আকর্ষণ ছিল সেরাকণ্ঠের শিল্পীদের গান পরিবেশনের সময় ফিরে দেখা সেই গানগুলোর ছায়াছবির ভিডিও চিত্র পরিবেশন। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব ফরিদুর রেজা সাগর উপস্থাপনা করলেও মূল অনুষ্ঠান সঞ্চালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে ২২ আগস্ট বিকাল ৪টা ৫ মিনিটে।
সেরাকণ্ঠের নবীনদের সঙ্গে অংশ নেন কথাশিল্পী সৈয়দ শামসুল হক ও আনোয়ারা সৈয়দ হক, বরেণ্য চিত্রতারকা সুজাতা, কবরী, রাজ্জাক, রোজিনা, ফারুক, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, আজাদ রহমান, আবদুল জব্বার, বরেণ্য চিত্রপরিচালক সুভাষ দত্ত ও গাজী মাজহারুল আনোয়ার। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দ শামসুল হক, আনোয়ারা সৈয়দ হক, কবি ফজল শাহাবুদ্দিন, আহমদ জামান চৌধুরী, ড. সালেহউদ্দিন আহমেদ ও পারভীন আহমেদ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পরিচালকবৃন্দ প্রমুখ।
এবার এলো গান পরিবেশনের পালা। সন্ধ্যাকে গানে গানে স্বাগত জানাতে প্রথমে জলসা মঞ্চে আসেন চ্যানেল আই সেরাকণ্ঠ’ ০৮-এর ওরা ১১ জনের একজন পূজা। তিনি ‘মানসী’ ছবির তুমি চোখের আড়াল হও গান পরিবেশন করেন। শারমিন গেয়েছেন অশ্রু দিয়ে লেখা ছবি থেকে অশ্রু দিয়ে লেখা এ গান। ঝিলিক গেয়েছেন একই অঙ্গে এতো রূপ ছবি থেকে ‘জানি না সে হৃদয়ে কখন এসেছে’। সুতরাং ছবির গান ‘তুমি আসবে ভালোবাসবে বলে’ গেয়েছেন চম্পা। সারেং বৌ ছবির গান ‘ওরে নীল দরিয়া’ গেয়েছেন আলিফ। ইমরান পরিবেশন করলেন এপার ওপার ছবির গান ‘ভালো বাসার মূল্য কত’। নির্বাচিতা গেয়েছেন অতিথি ছবির গান ‘ও পাখি তোর যন্ত্রণা’। আবার মঞ্চে এলেন আলিফ। মাসুদ রানা ছবি থেকে তিনি পরিবেশন করলেন ‘মনেরও রঙে রাঙাবো’। এবার রাজ্জাক ও কবরীর পারফর্মের সঙ্গে দর্পচূর্ণ ছবির গান ‘তুমি যে আমার কবিতা’ দ্বৈতকণ্ঠে গাইলেন আলিফ ও ইউসুফ। মঞ্চে এলেন রোমেল। অশ্রু দিয়ে লেখা ছবি থেকে তিনি পরিবেশন করলেন গান ‘ও দুটি নয়নে’। ১১ নম্বর প্রতিযোগী মঞ্চে এলেন মনির। তিনি ময়নামতি ছবি থেকে ‘ডেকো না আমারে তুমি’ গানটি পরিবেশন করেছেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আবদুল জব্বার, খুরশীদ আলম, গাজী মাজহারুল আনোয়ারRelated posts
Bangla Music : Incoming search terms
- bangla.com (2) - ভারতীয় বাংলা ছবির গান (1) - মনেরও রঙে রাঙাবো (1) -

Post Your Comments