সিঙ্গাপুর মাতিয়ে এলেন ক্লোজআপ তারকারা
গান গাইছেন ক্লোজআপ তারকা সালমাসম্প্রতি বাংলাদেশ হাই কমিশনারের আমন্ত্রণে সিঙ্গাপুর ঘুরে এলেন ক্লোজআপ তারকারা। সিঙ্গাপুরের সিমলিংক পার্ক মাঠে অনুষ্ঠিত এ কনসার্টে ১০ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক উপস্থিত ছিলেন। তারা নোলক, সালমা ও রন্টির গানের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করেন। রাষ্ট্রীয় আমন্ত্রণে ক্লোজআপ তারকাদের এ সফরের নেতৃত্ব দিয়েছেন গানচিলের পরিচালক ওমর মির্জা।
কনসার্টটি প্রসঙ্গে ওমর মির্জা বলেন, রাষ্ট্রীয় আমন্ত্রণে দেশের মানুষের ভোটে নির্বাচিত ক্লোজআপ তারকাদের নিয়ে এ রকম একটি কনসার্ট করতে পেরে খুবই ভালো লাগছে। অন্যদিকে ক্লোজআপ ওয়ান তারকা সালমা বলেন, আসলে আমরা বিশ্বাসই করতে পারি না সেখানকার লোকজন আমাদের গান এতো পছন্দ করে। আমি সত্যিই এ রকম একটি অনুষ্ঠানে গাইতে পেরে খুবই খুশি।
সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments