Please Donate

Other Links

সিএমভি’র ঈদ অ্যালবাম

মান এবং চমকে বিশ্বাসী অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবার ঈদে নিয়ে আসছে প্রকাশনায় দারুণ চমক। তিন তারকা এবং চার সম্ভাবনাময় শিল্পীর একক অ্যালবাম প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন তারকাশিল্পী আসিফ এবং কুমার বিশ্বজিৎ। এ ব্যানার থেকে তৃতীয়বারের মতো প্রকাশ হচ্ছে আসিফের নতুন একক অ্যালবাম এখনো জোছনা দেখি। প্রদীপ সাহা এবং রাজেশের সুরে অ্যালবামের এবারের কাভার কালার সিলভার। অন্যদিকে সিএমভি থেকে প্রথবারের মতো প্রকাশ হচ্ছে কুমার বিশ্বজিৎ-এর নতুন একক মেঘলীনা। অ্যালবামের গান লিখেছেন এবং সুর করেছেন প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদের কথা ও সুরে এ ব্যানার থেকে আরো আসছে মেলোডি গানের তারকা শিল্পী খালিদের পঞ্চম একক ঘুমাও। এছাড়া সম্ভাবনাময় তিন তরুণের একক অ্যালবাম আসছে এ ব্যানার থেকে। এদের মধ্যে রয়েছে নাজির মাহমুদের সুরে ইমন খানের কেউ জানে না মনের জ্বালা, শাওনের মেয়ে তুমি কেঁদো না এবং প্রদীপ সাহার কথা ও রাজেশের সুরে শাহেদ সামীর তোমার জন্য নিখোঁজ হবো। ঈদ অ্যালবামের পরিকল্পনা ও আয়োজন নিয়ে সিএমভি’র কর্ণধার শাহেদ আলী পাপ্পু বলেন, সব ধরনের শ্রোতার কথা মাথায় রেখে এবার ঈদ অ্যালবামের পরিকল্পনা করেছি আমরা। আশা করছি, এবারের ঈদের অডিও বাজারে আমাদের এ অ্যালবামগুলো অনেক সাড়া জাগাবে।

সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ১৬, ২০০৮

Bangla Music Tags: , , , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    bangla (1) -