সালমা এবার চলচ্চিত্রে
আজ এফডিসির বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা চলচ্চিত্রের শুটিং। আর এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। মাটির ঠিকানার একটি গানের বিভিন্ন দৃশ্যে দেখা যাবে তাকে। গানটির শিরোনাম আন্ধা সুন্দরীর দুই দিন। গানটি গেয়েছেন সালমা নিজেই। লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটির ডিউরেশন ৪ মিনিট ৩০ সেকেন্ড। কাজেই সালমা অভিনয় করবেন ৪ মিনিট ৩০ সেকেন্ড। সময়ের হিসাবে খুব সামান্য হলেও গানটির পুরো দৃশ্যায়নেই থাকবে সালমার মুখ্য ভূমিকা। এ প্রসঙ্গে সালমা বলেন, গানটির কথা ও সুর খুবই সুন্দর। এ গানে আমি একজন শিল্পীর চরিত্রে অভিনয় করবো। কাজেই আমার জন্য খুব একটা সমস্যা হবে না। উল্লেখ্য, সালমা ছাড়াও এ চলচ্চিত্রে আরো অভিনয় করছেন শাকিব খান, পপি, আলমগীর, দিতি প্রমুখ।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আহমেদ ইমতিয়াজ, সালমা আক্তারRelated posts
Bangla Music : Incoming search terms
- www.bangla music.com (5) - সালমা (5) - banglia song (4) - www.bangla.music.com (3) - banglia songs (3) - www.banglia songe (3) - banglia sonds (2) - banglia songe (2) - "banglia songs" (1) - www bangla "music com" (1) - bangla (1) - bangla music (1) - www.bangla.music (1) - banglia.songs (1) - evergreen bangla/music.com (1) - www.bangla music,com (1) - banglia.song (1) - Laisa Ahmed Lisa lyrics (1) -

Post Your Comments