সামিনা চৌধুরী এবং শাহানাজ রহমতউল্লাহর প্রথম ডুয়েট অ্যালবাম মেঘ রোদ্দুর
প্রথমবারের মতো বাজারে আসছে সামিনা চৌধুরী এবং শাহানাজ রহমতউল্লাহর ডুয়েট অ্যালবাম মেঘ রোদ্দুর। অ্যালবামটির গীতিকার ও সুরকার শফিক তুহিন। মিউজিক কম্পোজিশন করেছেন বাপ্পা মজুমদার ও পঞ্চম। এতে নয়টি গান রয়েছে যার চারটি গেয়েছেন শাহানাজ রহমতউল্লাহ এবং বাকি পাচটি গেয়েছেন সামিনা চৌধুরী। গানের কথাগুলো হলো কিছু কথা, কোন তারা, হারজিতের বাজি, বুকের অথৈ নদী, ঘুমঘোর, হবে তো আবার দেখা, অভিলাষী মন, পড়ে রইলো কতো কিছু, যে ছিল দৃষ্টির সীমানায়। পহেলা বৈশাখ উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে বাজারে আসছে অ্যালবামটি। শাহানাজ রহমতউল্লাহর সঙ্গে প্রথম ডুয়েট প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, অনেক দিনের ইচ্ছা ছিল শাহানাজ আপার সঙ্গে কাজ করবো। এ মেঘ রোদ্দুর অ্যালবামের কাজ করার মাধ্যমে সেই ইচ্ছা পূর্ণ হলো।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: বাপ্পা মজুমদার, শাহনাজ রহমতউল্লাহ, সামিনা চৌধুরী
Post Your Comments