সানী জুবায়েরের সঙ্গীত সন্ধ্যা আজ
সানী জুবায়ের নতুনতর আঙ্গীকে সঙ্গীতের বর্ণিল দুয়ার মেলে দেয়ার স্বপ্নে বিভোর এক অনন্য সঙ্গীত ব্যক্তিত্ব সম্ভবত সানী জুবায়েরই বাংলাদেশের প্রথম সঙ্গীতশিল্পী যিনি আন্তর্জাতিক সঙ্গীত পরিমণ্ডলে একটি অন্যবদ্য সৃষ্টিশীল কর্মে নিজস্ব অবদান রাখতে সমর্থ হয়েছেন।
উপমহাদেশের বিখ্যাত কাসুর পাটিয়ালা ঘরানার তিনি শুধু বাংলাদেশের একমাত্র সার্থক শিল্পীই নন, একই সঙ্গে সুইডেন রয়াল ইউনিভার্সিটি কলেজ অফ মিউজিক থেকে তিনি ওয়েস্টার্ন মিউজিক কম্পোজিশনে মাস্টার্স করেছেন।
তার ওয়েস্টার্ন অনেক কম্পোজিশনের মধ্যে সাম্প্রতিক সুনামির ওপর সৃষ্টি ঞড় ঞযবব রং ঃযব বহফ ড়ভ ধষষ লড়ঁৎহবুং এবং বাংলাদেশের ষড়ঋতু ভিত্তিক ঞযব এড়ষফবহ খধহফ বিশ্ব সঙ্গীত ইতিহাসের পাতায় স্মরণীয়। এছাড়া আধুনিক বাংলা গানের অ্যালবাম নির্জন স্বাক্ষর ও অজস্র কবিতা এবং গজল সিডি আপনা খেয়াল সঙ্গীত মহলে বিশেষভাবে সমাদৃত।
সানী জুবায়ের এখন বাংলাদেশের সঙ্গীতের এক ভিন্নমাত্রার শিল্পী হিসেবে সঙ্গীত বোদ্ধাদের কাছে জনপ্রিয় একটি নাম। ম্যাগনাম ওপাস বহুমাত্রিক সৃজনশীল প্রকাশনার পাশাপাশি প্রতিশ্রুতিশীল সঙ্গীত প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যে অডিও অ্যালবাম প্রকাশ করে আসছে। এবার আয়োজন করছে সানী জুবায়েরের একক সঙ্গীতানুষ্ঠান আজ শুক্রবার সময় ৬টায় জাতীয় জাদুঘরের জিয়াউর রহমান মিলনায়তনে একক শিল্পী হিসেবে সানী জুবায়েরের সঙ্গীত পরিবেশন করা হবে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Sani Jubayer, সানী জুবায়ের
Post Your Comments