সাত ভাষায় এক গান

আগস্টে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলন উপলক্ষে তৈরি করা হয়েছে সাত ভাষার সমন্বয়ে একটি সার্ক সং। জালাল মুন্নার লেখা ও সঙ্গীত পরিচালক মোস্তাক আহমেদের সুর ও সঙ্গীতে এ গানে কণ্ঠ দিয়েছেন দেশের স্বনামধন্য ১০ শিল্পী। তারা হলেন সোলসের নাসিম আলী, পলাশ, শারমিন রশিদ, জোবায়ের, মিতু, নিপু, মকবুল, প্রমিতা, হুমায়ুন ও কাওসার জুয়েল। রাজধানীর শ্রুতি স্টুডিওতে সম্প্রতি এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বিশ্বসঙ্গীতের ইতিহাসে সাতটি ভাষার সমন্বয়ে এটিই প্রথম গান বলে উল্লেখ করেছে ওয়েবসাইট ইন্টারন্যাশনাল ইনফরমেশন সেন্টার নামে একটি প্রতিষ্ঠান। সেই সঙ্গে তারা এ গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তালিকাভুক্ত করার আবেদন জানিয়েছে। সাত ভাষার এক গানের প্রথম চার লাইন হলো- ভারত বাংলাদেশ নেপাল শ্রীলংকা পাকিস্তান আরো আছে মালদ্বীপ ভুটান/ আমরা সবাই বন্ধু সবার/বিশ্বে বাড়াবো আমাদের মান/হাম যাব মিলকার এক হ্যায় দোস্তিওকা দোস্তা হ্যায়। এ গানটি সার্ক সম্মেলনের সময় সার্কভুক্ত দেশগুলোতে রেডিও ও টিভি মিডিয়ায় প্রচারিত হবে বলে জানা গেছে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms