সলো সিঙ্গার হিসেবে যে ধরনের গান করি, ব্যান্ডে তেমন করি না : এস আই টুটুল

Posted by Bangla Music on Sep 23rd, 2008 and filed under সাক্ষাত্কার. 237 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

সলো সিঙ্গার হিসেবে যে ধরনের গান করি, ব্যান্ডে তেমন করি না : এস আই টুটুল

ঈদে তিন ব্যানারের তিনটি অ্যালবামে গান করেছেন এস আই টুটুল। ব্যান্ডের অ্যালবাম দুঃখপোকা, দ্বৈত অ্যালবাম স্বপ্নবিহীন এবং মিশ্র অ্যালবাম খেয়াল। ঈদ প্রস্তুতি, ঈদের অ্যালবাম এবং অন্যান্য প্রসঙ্গে এস আই টুটুলের সঙ্গে কথা বলে লিখেছেন টি আই অন্তর এবারের ঈদ প্রস্তুতি কী?

বিশেষ কোনো প্রস্তুতি নেই। বিভিন্ন টিভি চ্যানেলের গানের প্রোগ্রামগুলোতে অংশ নিচ্ছি। এরই মাঝে বিটিভি’র ব্যান্ড শো’র শুটিং শেষ করেছি। এ শো’তে আমার ব্যান্ড ফেইস টু ফেইসের একটি গান করেছি। এটিএন বাংলার ভিন্ন ভিন্ন ৩টি গানের প্রোগ্রামের শুটিং করেছি। চ্যানেল ওয়ানের একটা এবং চ্যানেল আইয়ের একটা গানের শুটিং করেছি। এছাড়া বিটিভির ইত্যাদিতে একটি গান করেছি। এ গানটির বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে গানটি লিখেছেন দুজন গীতিকার। এরা হলেন- কবির বকুল ও লিটন অধিকারী রিন্টু এবং সুরও করেছেন দুজন সুরকার। আমি আর বাপ্পা। এছাড়া ঈদের অ্যালবাম প্রস্তুতি তো থাকছেই।

কী কী অ্যালবাম আসছে ঈদে?
আমার ব্যান্ড ফেইস টু ফেইসের দ্বিতীয় অ্যালবাম দুঃখ পোকা। সাউন্ডটেকের ব্যানারে অ্যালবামটি ইতিমধ্যে বাজারে চলে এসেছে। সারেগামার ব্যানারে আসিফের সঙ্গে দ্বৈত অ্যালবাম স্বপ্নবিহীন। এ অ্যালবামটি এখনো মুক্তি দেয়া হয়নি। শুনেছি ঈদের পরের সপ্তাহেই অ্যালবামটি মুক্তি পাবে। এছাড়া বাপ্পা মজুমদার ও অর্ণবের সঙ্গে একটি মিশ্র অ্যালবামে গান করেছি। এটিএন মিউজিকের প্রযোজনায় এ অ্যালবামের নাম খেয়াল।

কোন অ্যালবামে কী ধরনের গান করেছেন?
দুঃখপোকা যেহেতু আমার ব্যান্ড অ্যালবাম, গানগুলোও তাই ব্যান্ড প্যাটার্নের। সলো সিঙ্গার হিসেবে আমি যে ধরনের গান করি, ব্যান্ডে মোটেই সেই ধরনের গান করি না। আর ব্যান্ড যেহেতু একটা টিম, আমাদের গানগুলো তাই টিমওয়ার্কের মাধ্যমেই তৈরি হয়েছে। আসিফের সঙ্গে দ্বৈত অ্যালবামটির কথা লিখেছেন কামরুজ্জামান কাজল আর সুর করেছেন পল্লব সান্ন্যাল। এ গানগুলোতে আমার কোনো হাত ছিল না। গান যেভাবে করা হয়েছে, সেভাবেই গেয়েছি আমি। তারপরও বলবো, গানগুলো খুব ভালো হয়েছে। আর খেয়াল অ্যালবামে আমি ৪টি গান গেয়েছি। এ অ্যালবামের সব গান লিখেছেন জুলফিকার রাসেল। আমার গানগুলোর কথা যেমন সুন্দর, তেমনি আমি চেষ্টা করেছি সুন্দর সুর করার জন্যে।

ব্যান্ডের প্রথম অ্যালবাম ধ্রুবতারার সঙ্গে এবারের অ্যালবাম দুঃখপোকার পার্থক্য কী?
ধ্রুবতারায় অনেক মেলোডি গান ছিল। বিশেষ করে টাইটেল গানটি তখন শ্রোতারা খুব পছন্দ করেছিল। গানটি এখনো শোনে মানুষ। রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুবতারা…এবারের অ্যালবামেও রয়েছে মেলোডির প্রাধান্য। বেশিরভাগ গানই মেলোডি নির্ভর। ধ্রুবতারায় বেশ কিছু নাটকের গান ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন নাটকে গাওয়া আমার কিছু গান ব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। এবারের অ্যালবামে ও রকম কোনো গান নেই। সব গানই মৌলিক গান।

এ তো গেল ব্যান্ড, পরবর্তী একক অ্যালবাম আসবে কবে?
আগামী কোরবানি ঈদেই শ্রোতারা আমার পরবর্তী একক অ্যালবাম হাতে পাবে। অ্যালবামের জন্য বেশ কিছু গান করে রেখেছি। সুন্দর সুন্দর কথা আর মিষ্টি সুরের গান। অ্যালবামের নামও ঠিক করা হয়ে গিয়েছে। নাম রেখেছি হাসি। হাসি নামে একটি সুন্দর গান রয়েছে।

সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ২৪, ২০০৮

Tags: , , , , , ,

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুবতারা (1) -
Advertisement