সম্মাননা পেলেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা
আন্তর্জাতিক সংগঠন বৌদ্ধ সমিতির-যুব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মাননা পেলেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া। ৪ মে চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে উন্মুক্ত স্বর্ণপদক প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও ক্লোজআপ ওয়ান ২০০৬-এর দ্বিতীয় রানারআপ নিশীতা বড়ুয়াকে সম্মাননা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি সুদীপ বড়ুয়ার সভাপতিত্বে ও স্বপন কুমার বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভৌত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান লায়ন অজিত রঞ্জন বড়ুয়া, মহাসচিব লায়ন আদর্শ কুমার বড়ুয়া, কর আইনজীবী জয়শান্ত বিকাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, প্রশান্ত চন্দ্র বড়ুয়া, লিলি বড়ুয়া, পূরবী বড়ুয়া, তাপস বড়ুয়া ও সংঘপ্রিয় অসীম। প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা গ্রহণ শেষে নিশীতা বলেন, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে- এ স্লোগানকে সামনে রেখে প্রতিটি শিশু-কিশোর কঠোর সাধনা ও অধ্যবসায় বজায় রাখলে অবশ্যই সফলতা পাবে। সবশেষে উপস্থিত দর্শকদের অনুরোধে নিশীতা বড়ুয়া ও উন্মুক্ত স্বর্ণপদক প্রতিযোগিতার বিজয়ীরা সঙ্গীত পরিবেশন করেন।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Nishita Barua, নিশিতা বড়ুয়া
Post Your Comments