Please Donate

Other Links

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অনুষ্ঠিত হলো কনসার্ট ফর বাংলাদেশ

দেশব্যাপী সফলভাবে পরিচালিত ‘এসো বাংলাদেশ গড়ি’ ক্যাম্পেইন এবং স্কয়ার টয়লেট্র্রিজ লিমিটেডের ব্র্যান্ড ফ্রেশজেল-এর ‘ফ্রেশজেল মুখ সাফাই, দেশ সাফাই’ ক্যাম্পেইন-এর সফল সমাপ্তি উপলক্ষে ১৭ জুলাই বিকাল ৩টায় ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কনসার্ট পর বাংলাদেশ শিরোনামে একটি কনসার্ট অনুষ্ঠিদ হয়। কনসার্টে আইয়ুব বাচ্চু, মমতাজ, মিলা, খালিদ, মাহমুদুজ্জামান বাবুসহ দেশের খ্যাতনামা ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। কনসার্টে সাড়া জাগানো ‘ফ্রেশজেল মুখ সাফাই, দেশ সাফাই’ ক্যাম্পেইন থেকে পাওয়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিভিন্ন আইডিয়া প্রদর্শন করা হয় এবং সেরা ১০ আইডিয়া প্রদানকারীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে অভিনন্দিত করা হয়। জনপ্রিয় গান এবং সুরের অপূর্ব মূর্ছনায় মন মাতানো কনসার্টটি কানায় কানায় দর্শকপূর্ণ ছিল। কনসার্টে উপস্থিত সবাইকে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশজেলের সৌজন্যে একটি করে টি-শার্ট এবং ফ্রেশজেল টুথপেস্ট দেয়া হয়।

উল্লেখ্য যে, ‘এসো বাংলাদেশ গড়ি’ ক্যাম্পেইন আর ফ্রেশজেল-এর ‘ফ্রেশজেল মুখ সাফাই, দেশ সাফাই’ কার্যক্রম দুটি আলাদাভাবে পরিচালিত হলেও দুটিরই লক্ষ্য ছিল এক সমৃদ্ধ বাংলাদেশ গড়া। এ বছরেরই ফেব্রুয়ারি-মার্চ মাসে ‘ফ্রেশজেল মুখ সাফাই, দেশ সাফাই’ ক্যাম্পেইনটির দেশব্যাপী প্রচারণা শুরু হয়। সারাদেশের বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন। দেশ গড়তে এসএমএস, ইমেইল এবং ডাক যোগাযোগের মাধ্যমে তারা তাদের আইডিয়ার কথা জানান। প্রায় ১৭ হাজার আইডিয়া প্রদানকারীর মাঝ থেকে ১০০ জন সেরা আইডিয়া প্রদানকারী নির্বাচিত করা হয়। এর মধ্যে থেকে সেরা ১০ জনের আইডিয়াগুলো বেছে নেন আনিসুল হক, দৈনিক প্রথম আলো; সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাপেক্সডেলচি; ড. আবুল বারকাত, অর্থনীতিবিদ- এই তিন দেশবরেণ্য ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল। সেরা ১০ আইডিয়া প্রদানকারীর প্রত্যেকেই মালয়েশিয়া ঘুরে আসার সুযোগ পাবেন। পরিচ্ছন্ন, সুন্দর আর অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশ হিসেবে মালয়েশিয়া অল্পদিনেই বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সেরা ১০ আইডিয়া প্রদানকারী মালয়েশিয়া গিয়ে সেখানকার এ উন্নতি নিজ চোখে দেখে এসে দেশের কাজে লাগাবেন। এছাড়া তারা মালয়েশিয়ার এ উন্নতির পেছনের কারণ জানতে সেখানকার নীতিনির্ধারণী পর্যায়ের লোকদের সঙ্গে আলাপ করারও সুযোগ পাবেন। অন্যদিকে দেশের বিভিন্ন ইতিবাচক পরিবর্তনের বিষয়ে জনগণকে অবহিত করা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের জনগণকে উদ্বুদ্ধ করতেই এসো বাংলাদেশ গড়ি রোড শো পরিচালিত হয়।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    বাংলাদেশ text (2) - bangla (1) - বাংলাদেশ (1) -