সনু নিগম-শ্রেয়া ঘোষাল ঢাকায় আসছেন

Posted by Bangla Music on Jun 29th, 2009 and filed under Bangla Music. 157 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

সনু নিগম-শ্রেয়া ঘোষাল ঢাকায় আসছেন

এবার ঢাকার গানপ্রিয় শ্রোতাদের মাতাতে আসছেন ভারতের সনু নিগম ও শ্রেয়া ঘোষাল। বলিউড কাঁপানো এই দুই শিল্পী জুলাই মাসে বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। এর আগে বাংলাদেশে সনু নিগম বেশ কয়েকবার এসেছেন। এপার বাংলার সঙ্গীত পরিচালকদের সুরে অ্যালবামও করেছেন। কিন্তু এবারই প্রথম শ্রেয়া ঘোষাল কোনো বাণিজ্যিক কনসার্টে পারফরমেন্স করতে বাংলাদেশে আসছেন।

‘কাল হো না হো’ ছবিতে গান গেয়ে এবং ২০০৩ সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জেতার সুবাদে সনু নিগম বলিউডে নতুনভাবে আলোচনায় আসেন। অন্যদিকে ‘জিসম’ ছবিতে গান গেয়ে সেরা গায়িকার পুরস্কার পেয়েছিলেন শ্রেয়া ঘোষালও।

সূত্রঃ আমাদের সময়, জুন ৩০, ২০০৯

Tags: ,

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

শ্রেয়া (7) - শ্রেয়া (5) - সনু (2) -
Advertisement