সঞ্জীব চৌধুরী ও মবিনের স্মরণে তমালের রঙ বেরঙের মানুষ
অকাল প্রয়াত সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরী এবং সাউন্ড ইঞ্জিনিয়ার ইমরান আহমেদ চৌধুরী মবিনের স্মরণে অগ্নিবীণা’র ব্যানারে বাজারে আসছে রঙ বেরঙের মানুষ। তমালের সুর ও সঙ্গীত পরিচালনায় অ্যালাবামে গান গেয়েছেন নতুন পুরনো ১০ শিল্পী। তাদের পাচজন পুরুষ এবং পাচজন নারী শিল্পী। শিল্পীরা হচ্ছেন সঞ্জীব চৌধুরী, শম্পা রেজা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া ও তমাল। এই অ্যালবামের মাধ্যমে ডেবু হচ্ছে শিল্পী শাহরুখ এবং মিমির। অ্যালবামের গানগুলো লিখেছেন গোলাম মোর্শেদ, আহসান কবির, পলাশ মাহবুব, তারেক মাহমুদ, আকাশ ও শ্রাবণ।
অ্যালবাম প্রসঙ্গে তমাল বলেন, রঙ বেরঙের মানুষ অ্যালবামের প্রতিটি গানে শোতারা ভ্যারিয়েশন পাবেন। সব ধরনের শ্রোতার চাহিদার কথা মাথায় রেখে আমরা অ্যালবামটি সাজিয়েছি। অ্যালবামের অধিকাংশ গানের সঙ্গে শিল্পী সঞ্জীব চৌধুরী এবং ইমরান আহমেদ চৌধুরী মবিন কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন। তাই রঙ বেরঙের মানুষ তাদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: পলাশ, পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী, সঞ্জীব চৌধুরী, সামিনা চৌধুরী
Post Your Comments