সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করছেন সানী জুবায়ের

Sani - Bangla Musicসানী জুবায়ের পরিচালিত ঢাকা মিউজিক কনজারভেটরি সেমিস্টার ভিত্তিক নিয়মিত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য আন্তর্জাতিক মানের সঙ্গীত শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং সে সঙ্গে দেশীয় সঙ্গীতের সমন্বয় সাধন। দেশীয় সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের সমন্বয়ে এ প্রতিষ্ঠানের সিলেবাস হবে আন্তর্জাতিক মানের। এ প্রতিষ্ঠানে রয়েছে তবলা-পাখোয়াজ, বেহালা-সেলো, ক্লাসিকাল গিটার, ইনডিয়ার উচ্চাঙ্গ কণ্ঠসঙ্গীত, সঙ্গীতের ইতিহাস তত্ত্বীয়, আধুনিক সঙ্গীত ইত্যাদি। এসব বিভাগে শিক্ষা দেবেন প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত ও খ্যাতিমান শিক্ষকরা। প্রতিটি বিভাগের জন্য রয়েছে দুই বছরের ডিপ্লোমা কোর্স। এ কোর্স সম্পন্ন হবে ছয় সেমিস্টারে। প্রতিটি সেমিস্টার হবে চার মাস মেয়াদি। প্রতি সেমিস্টারের জন্য শিক্ষার্থীদের দিতে হবে ছয় হাজার টাকা। মাসিক ফি দিতে হবে ৫০০ টাকা। একজন ভর্তিচ্ছু ন্যূনতম ৬ হাজার ৫০০ টাকা দিয়ে ভর্তি হতে পারবে। ক্লাসের স্থান ও ভর্তির জন্য যোগাযোগের ঠিকানা- ৬২ সায়েন্স ল্যাবরেটরি রোড, ঢাকা-১২০৫।  

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms