সংস্কৃতির শেকড়কে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে চাই : আসিফ

সাম্প্রতিক সময়ে অ্যালবাম এবং শিল্পীর নাম উল্লেখ করলে যার নামটি অনায়াসে চলে আসে তিনি আসিফ। পুরো নাম আসিফ আকবর। বর্তমান সময়ের কর্মব্যস্ততা ও প্রকাশিত অ্যালবামের সফলতা-ব্যর্থতা নিয়ে তার সঙ্গে কিছু সময় আলাপচারিতার সার কথা নিয়ে কথোপকথন তৈরি করেছেন ইরানী বিশ্বাস

ভালোবাসা দিবসে কেমন হলো ভালোবাসা?
অনেক ভালোবাসা পেয়েছি। এখনো পাচ্ছি। ভালোবাসা দিবসে আমার তিনটি ডুয়েট অ্যালবাম প্রকাশিত হয়েছে। সঙ্গীতা থেকে ডলির সঙ্গে যায় দিন যায়, কালা মিয়ার সঙ্গে পিঞ্জিরা এবং এস আই টুটুলের সঙ্গে একটি। এর মধ্যে ডলি এবং কালা মিয়ার সঙ্গে এবারই প্রথম। এস আই টুটুলের সঙ্গে এটা তৃতীয় ডুয়েট।

কালা মিয়ার সঙ্গে ডুয়েট অ্যালবাম করার পর আপনার অনুভূতি কেমন?
সংস্কৃতির শেকড়কে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতেই পিঞ্জিরার প্রকাশ। আমার অনুভূতিতে অবশ্যই নতুন মাত্রা যোগ হয়েছে। অ্যালবামের গানগুলো ছিল ফোকধর্মী। ১০টি গানেই মিউজিক কম্পোজিশন করেছেন ইবরার টিপু। প্রতিটি গানের কথা ও সুর ছিল চাহিদা অনুযায়ী। সুতরাং মনে হয় অনুভূতি আমার চেয়ে শ্রোতাদের বেশি।

যায় দিন যায় কেমন চলছে?
সঙ্গীতার ব্যানারে প্রকাশিত ডুয়েট অ্যালবাম যায় দিন যায় ডলির সঙ্গে আমার প্রথম অ্যালবাম। এ অ্যালবামের জন্য আমি শ্রোতাদের কাছ থেকে এখনো প্রচুর সাড়া পাচ্ছি। এটি ছিল ভালোবাসা দিবসে প্রকাশিত বেস্ট সেলিং অ্যালবাম। বিগ বাজেটের এ অ্যালবাম নিয়ে আমার যে প্রত্যাশা ছিল, তার চেয়ে মনে হয় বেশি পেয়েছি। অনেক বেশি কিছু হয়েছে তা বলবো না। তবে কম্পানির প্রত্যাশা পূরণ হয়েছে, এতে অন্তত আমি নিশ্চিত।

সবাই রেকর্ড ভাঙতে চায়। শুনলাম আপনি নাকি রেকর্ড গড়লেন?
রেকর্ড ভাঙতে বা গড়তে পারা অবশ্যই সৌভাগ্যের। শ্রোতাদের কাছে আমার গানের আলাদা চাহিদা আছে বলেই সিএমভি কর্তৃপক্ষ আমাকে সর্বোচ্চ সম্মানী দিয়ে আমার নতুন সলো অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে। এখন আপনারাই বলেন, আমি রেকর্ড ভেঙেছি, না গড়েছি।

বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন?
পহেলা বৈশাখে সিএমভির ব্যানারে আমার সলো অ্যালবাম কিছু ভুল কিছু স্মৃতি প্রকাশিত হবে। অ্যালবামে মোট ১২টি গান থাকবে। প্রতিটি গানের কথা লিখেছেন প্রদীপ সাহা এবং সুর করেছেন রাজেশ। আশা করি, এ অ্যালবামটিও সব শ্রোতার মনে স্থান করে নেবে।

এবার পহেলা বৈশাখ কিভাবে কাটাবেন?
পহেলা বৈশাখে কখনো নিজের মতো করে কাটাতে পারিনি। কারণ সেলিব্রেটি মানে একা নয়। তাই সবার মধ্যে নিজের অস্তিত খুজতে হয়। ওই দিন সম্ভবত চিটাগংয়ে শো আছে।

পহেলা বৈশাখে বাংলা রেস্তরায় কি বাঙালি খাবার থাকবে?
আমি মনে-প্রাণে একজন বাঙালি। আমার রেস্তরার নাম বাঙলা। সুতরাং বাঙালি খাবার অবশ্যই থাকবে। পান্তা-ইলিশ, ভর্তা, ভাজি তো থাকবেই। এর সঙ্গে থাকবে লাকি কুপন ড্র। ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কুপন বিক্রি হয়। পহেলা বৈশাখ রাতে আনুষ্ঠানিকতার মাধ্যমে ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ্যে টিভি, ফ্রিজ থেকে নানা উপহার থাকে। এটা জাস্ট আনন্দ করার জন্য।

নববর্ষের শুভেচ্ছা রইলো।

যায়যায়দিন পত্রিকার মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইলো।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    bangla (3) - bengali বৈশাখ ইলিশ (1) - music evergreen bangla (1) -