শ্রোতারা নির্বাচন করলেন সেরা ১০০ গান
দেশের অন্যতম জনপ্রিয় এফএম রেডিও চ্যানেল রেডিও ফুর্তি বছরের শেষে শ্রোতাদের তাদের পছন্দের গান নির্বাচনের সুযোগ করে দিয়েছে। রেডিও ফুর্তির শ্রোতাদের পছন্দ অনুযায়ী নির্বাচন করা হয়েছে ২০০৭ সালের সেরা ১০০ গান। এসএমএস ভোট থেকে ২০০৭ সালের এই সেরা ১০০ গান বাছাই করা হয়েছে। সব ধরনের গানের মধ্য থেকেই শ্রোতারা এই সেরা ১০০ গান বেছে নিয়েছেন।
২০০৭ সালের সেরা ১০ গানের তালিকায় স্থান পেয়েছে : বালাম - লুকোচুরি, তাহসান - আলো, অর্ণব - তোমার জন্য, মিলা - বাপুরাম সাপুড়ে, বালাম - একমুঠো রোদ্দুর, তপু ফিচারিং ফুয়াদ - মেয়ে, বাপ্পা মজুমদার - দিন বাড়ি যায়, ফুয়াদ - নিটোল পায়ে, তৌসিফ - বৃষ্টি, টি ডাবলিউ সৈনিক - তুমি আমার ঘুম।
Bangla Music Tags: Arnob Chowdhury, Balam, bangla songs, Bappa Majumdar, Fuyad, Mila, Tahsan, অর্ণব চৌধুরী, তাহসান, তৌসিফ, ফুয়াদ, বাপ্পা মজুমদার, বালাম, মিলা
Post Your Comments