শুরু হলো বাংলাদেশ লোকসঙ্গীত উৎসব
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাংস্কৃতিক সমীক্ষামালার আওতায় গতকাল থেকে শুরু হলো তিন দিনের লোকসঙ্গীত কর্মশালা ও উৎসব-২০০৮। উৎসবের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন (বা থেকে) লোকসঙ্গীত খণ্ডের সম্পাদক ও প্রধান সমন্বয়কারী মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর মাহফুজা খানম, প্রবীণ লোকতত্ত্ববিদ প্রফেসর আশরাফ সিদ্দিকী এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি ও বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালার প্রধান সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম। উৎসবে সারা দেশের বিভাগ, জেলা ও আদিবাসী অঞ্চল পর্যায়ের লোকসঙ্গীত সংগ্রাহক, গবেষক, প্রতিবেদক ও লোকসঙ্গীত শিল্পীরা অংশ নিচ্ছেন।
সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments