শাহ আবদুল করিমকে নিয়ে প্রামাণ্যচিত্র
বাউল শাহ আবদুল করিমকে নিয়ে নির্মিত হলো প্রামাণ্যচিত্র কুলহারা কলঙ্কিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. মৃদুল কান্তি চক্রবর্তীর মূল আলোচনা নিয়ে প্রামাণ্যচিত্রটি পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনা করেছেন আমিরুল ইসলাম। প্রায় চার বছর সময় নিয়ে পরিচালক এ প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে শাহ আবদুল করিমে জীবনের আদ্যোপান্ত। জীবন্ত কিংবদন্তি শাহ আবদুল করিম এ পর্যন্ত ১৫ শতাধিক গান লিখেছেন। ২০০১ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। প্রামাণ্যচিত্রে সহধর্মিণী সম্পর্কে তিনি বলেছেন, আজকের এ করিম কখনোই করিম হয়ে উঠতে পারতো না, যদি কপালের ফেরে সরলার মতো বউ না পেতাম। আমি সরলাকে এখনো মুর্শিদ জ্ঞান করি। দীর্ঘ বাউল জীবনে দিনের পর দিন ঘরবাড়ি ছেড়ে ঘুরে বেড়িয়েছি, সরলা তার ন্যূনতম কষ্টও আমাকে বুঝতে দেয়নি। পোড়া কপাল আমার, এমন বউকে ধরে রাখতে পারিনি। বাড়ির সামনেই তাকে সমাহিত করা হয়েছে। শাহ আবদুল করিমকে নিয়ে নির্মিত এ প্রামাণ্যচিত্রটি খুব শিগগির বিভিন্ন মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে পরিচালক জানান।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Shah Abdul Karim, শাহ আব্দুল করিম

Post Your Comments