নতুন ব্যান্ড নিয়ে ‘মূর্ছনার শব্দজাল’ অনুষ্ঠানে গান করেন শাফিন আহমেদ নতুন ব্যান্ড গঠন করলেন শাফিন আহমেদ। নাম দিয়েছেন ‘রিদম অব লাইফ’। মাইলস ছাড়ার দুই দিন পরই নতুন ব্যান্ডের কাজ শুরু করেন তিনি। দলের মূল কণ্ঠশিল্পী হিসেবে আছেন তিনি নিজেই। আজ সন্ধ্যায় দেশ টিভিতে মূর্ছনার শব্দজাল অনুষ্ঠানে শাফিন নতুন ব্যান্ড নিয়ে গান করবেন।
মাইলসে শাফিন বেজ গিটার বাজাতেন। এখন বাজাবেন লিড গিটার। শাফিন বললেন, ‘মাইলসের প্রয়োজনে বেজ গিটার হাতে তুলে নিয়েছিলাম। বেজ বাজিয়ে গান করার মতো কষ্টসাধ্য কাজ এত দিন করেছি। নতুন ব্যান্ডে আমি লিড গিটার বাজানোর কথা ভাবছি।’
নতুন এই ব্যান্ডের সদস্য সংগ্রহের কাজ প্রায় শেষ করেছেন শাফিন। তিনি জানালেন, রিদম অব লাইফের সদস্যরা হলেন ওয়াসিউন (গিটার), শাহিন (গিটার), সুমন (কিবোর্ড), শামস (বেজ), উজ্জ্বল (পারকাশন) ও রুমি (ড্রামস)।
এরই মধ্যে নতুন ব্যান্ডের অনুশীলন পুরোদমে শুরু হয়েছে। শাফিন বললেন, ‘ব্যান্ডের সদস্যদের সঙ্গে আমার গানগুলো চর্চা করছি। বাংলা-ইংরেজি মিলিয়ে আমার অনেকগুলো গান আছে। দ্রুততম সময়ের মধ্যে শ্রোতাদের হাতে রিদম অব লাইফের নতুন অ্যালবাম তুলে দেওয়ার চেষ্টা করছি।’
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২৮, ২০১০
Tags: মাইলস, শাফিন আহমেদ
Related News:
Leave a Reply