শান্তি নিকেতনে রুনা লায়লা

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের আমন্ত্রণে একটি সংগীত উৎসবে গান গাইতে গতকাল কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়লেন গুণী শিল্পী রুনা লায়লা। কলকাতার শান্তিনিকেতনে আয়োজিত তিন দিনের এক সংগীত উৎসবের উদ্বোধনী দিনে তিনি সংগীত পরিবেশন করবেন।

শিল্পী রুনা লায়লা জানান, ‘প্রতিবছরই শান্তিনিকেতনে পৌষমেলার আয়োজন করা হয়। তবে এবার এ মেলার বাইরে ২৯ থেকে ৩১ ডিসেম্বর তিন দিনের একটি সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে।’

তিনি জানান, ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের পক্ষ থেকে ভারতের লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জির আমন্ত্রণে সেখানে যাচ্ছি।’

রুনা লায়লার সঙ্গে পাঁচজন যন্ত্রশিল্পীর একটি দলও সেখানে গেছে।

জানা গেছে, উৎসবের দ্বিতীয় দিন সংগীত পরিবেশন করবেন ভারতীয় শিল্পী অভিজিৎ চ্যাটার্জি। উৎসবের শেষ দিন সরোদ বাজিয়ে শোনাবেন ওস্তাদ আমজাদ আলী খান। ৩১ ডিসেম্বর রুনা লায়লা দেশে ফিরবেন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো।

Bangla Music Tags: , , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms