শান্তিপ্রিয় মানুষের জন্য গান

Sharmin Lucky - Bangla Musicশারমিন রাহমান মিউজিক জগতে এক নতুন নক্ষত্র। গানের হাতেখড়ি খুব ছোটবেলা থেকে। বাবা-মা, বিশেষ করে তার বড় বোনের কাছ থেকে গান গাওয়ার অনুপ্রেরণা পান তিনি। শারমিনের জন্ম চট্টগ্রামে এবং পেশায় শিক্ষক। তিনি ঢাকায় ‘দি রেড ব্রিক স্কুল’-এ গানের শিক্ষক হিসেবে নিয়োজিত। শারমিন সাধারণত নজরুল সঙ্গীত গান। নজরুল সঙ্গীতের পাশাপাশি তিনি সব ধরনের মিউজিক পছন্দ করেন। গান গাওয়ার পাশাপাশি তিনি ভালো কি-বোর্ড বাজান।

অনেক দিনের স্বপ্ন ছিল, নিজের লেখা গানগুলো দিয়ে একটা অ্যালবাম বের করবেন। এর জন্য তাকে দুই বছর কষ্ট করতে হয়। এরপর তিনি বের করেন একা একা জীবন নামের একটি অ্যালবাম। সঙ্গীতার ব্যানারে বের হয়েছে অ্যালবামটি। তার এ অ্যালবামের মিউজিকে আছেন বাপ্পা মজুমদার।

স্বপ্ন দেখতে পছন্দ করেন বলেই অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি পিছপা হননি। এ অ্যালবামটির কাজ করার সময় তিনি চট্টগ্রাম থেকে এসে কাজ করেছেন। এমনও হয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন, তখন রাত অনেক, কোথাও কোনো গাড়ি নেই, সঙ্গে তার দুই সন্তান। সারা দিন মিউজিকের কাজ শেষে আবার রাতে চট্টগ্রামের দিকে রওনা। এ মিউজিকের কারণে শেষ পর্যন্ত ঢাকায় অবস্থান। দুই ছেলেমেয়ে নিয়ে একেবারে এসে পড়েন শারমিন।

জীবনের অনেকটা সময় তিনি একা একা কাটিয়েছেন। এ সময় তিনি কাটিয়েছেন গান লিখে, গান শুনে আর স্বপ্ন বুনে। শারমিন রাহমান মনে করেন, সব ধরনের মানুষের তার গান ভালো লাগবে না। যারা গান বোঝেন, যারা শান্তিপ্রিয় তাদেরই এ অ্যালবামের গান ভালো লাগবে। মিউজিক করার সময় তিনি সব সময়ই খেয়াল করেন, যে দরদ দিয়ে গান লিখেছেন, ঠিক সে দরদে গানটির মিউজিক করার।

শারমিন রাহমানের স্বপ্ন একটি গানের স্কুল করা। যেখানে মানুষ সত্যিকার গান শিখতে পারবে। শারমিন নারীদের নিয়ে একটি কথা বলেছেন। প্রত্যেক নারী যে যে অবস্থায়ই থাকুন না কেন, সেখান থেকেই নিজেকে প্রতিষ্ঠা করতে হবে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

3 Responses to “শান্তিপ্রিয় মানুষের জন্য গান”

  1. মাহবুব মতিন | July 18th, 2008

    তার কোন গান কি শোনা যাবে অনলাইনে

    অথবা অনলাইনে পাওয়া যাবে..???

    কোন লিংক কি দেওয়া যায় ??

  2. মাহবুব মতিন | July 18th, 2008

    তার কোন গান কি শোনা যাবে অনলাইনে ?

    কোন লিংক কি দেওয়া যাবে ???

  3. Bangla Music | July 22nd, 2008

    আমরা চেষ্টা করব তার গান শোনার ব্যবস্থা করতে।

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    Sharmin Lucky picture (1) - bangla (1) -