শহীদুল্লাহ ফরায়েজীকে আমরা সূর্যমুখীর সম্মাননা
সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী ৫ এপ্রিল বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজীর সম্মাননা উপলক্ষে শাকিলা জাফর, বারি সিদ্দিকী, আলম আরা মিনু, অনিমা রায়সহ বিশিষ্ট শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। ডাকসুর সাবেক ভিপি আ স ম রব অনুষ্ঠানের উদ্বোধন এবং প্রফেসর আবদুল্লাহ আবু সাইয়ীদ প্রধান অতিথি থাকবেন। সাবেক এমপি হাফিজ আহমেদ মজুমদার, সঙ্গীত ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী, কবি আসাদ চৌধুরী, সঙ্গীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা ও শফিকুল ইসলাম সেলিম অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আলম আরা মিনু, আসাদ চৌধুরী, ফাতেমাতুজ জোহরা, বারী সিদ্দিকী, শহীদুল্লাহ ফরাজী, শাকিলা জাফর, সৈয়দ আবদুল হাদী
[…] Continue Reading […]