লিসার নতুন রবীন্দ্রসংগীতের অ্যালবাম

‘রবীন্দ্রনাথের গান এখন ব্যাপক প্রচারিত। বেতার, টেলিভিশন, মঞ্চ-সব জায়গায় তাঁর গান গাওয়া হচ্ছে। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দেশের সর্বত্র কাজ করছে। নতুন প্রজ্নের মধ্যে আগ্রহ বেড়েছে। তার পরও গীতবিতানের বিপুল সংগীতসম্ভার থেকে কেবল দেড় থেকে দুই শতাধিক গান আমরা প্রায়ই শুনি। আমার নতুন অ্যালবাম চিরদিন কেন পাই নাতে তাই অধিক পরিচিত গানের পাশাপাশি স্বল্প পরিচিত গানও গেয়েছি।’ বলছিলেন লাইসা আহমদ লিসা।

সম্প্রতি তাঁর গাওয়া একক রবীন্দ্রসংগীতের অ্যালবাম চিরদিন কেন পাই না প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।

ছেলেবেলা থেকে ধ্রুপদ ও রবীন্দ্রনাথের গান করছেন লাইসা আহমদ লিসা। সংগীতজন ওয়াহিদুল হকের সান্নিধ্য পেয়ে রবীন্দ্রনাথকে জানার সুযোগ ঘটে তাঁর। নিজের তৈরি গলা, বেশ যত্ন নিয়ে গান করেন তিনি।

চিরদিন কেন পাই না অ্যালবামে পূজা, বর্ষা ও নাট্যগীতি পর্বের ১২টি গান স্থান পেয়েছে। গানগুলোর মধ্যে রয়েছে ‘বাজাও আমারে বাজাও’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘ওই আসনতলে’, ‘তুমি ছেড়ে ছিলে’, ‘ছায়া ঘনাইছে’, ‘বাদল-মেঘে মাদল বাজে’, ‘কিছুই তো হলো না’, ‘আজি বহিছে বসন্ত পবন’, ‘দীপ নিভে গেছে মম’ প্রভৃতি। অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।

সূত্রঃ দৈনিক প্রথম আলো।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    lisa rabindra sangeet (1) - রবীন্দ্রসংগীত (1) - rabindra (1) - rabindra sangeet (1) -