রেডিও জকি হচ্ছেন ফাহমিদা নবী
ফাহমিদা নবী গান গাইছেন, মিউজিক ভিডিও করেছেন আবার সঙ্গীতের প্রতিভা খোজার কার্যক্রমে বিচারকের ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সঙ্গীতে অতি পরিচিত একটি নাম ফাহমিদা নবী। বিভিন্ন ধারার গান গেয়ে চলছেন গুণী বাবার এই গুণী শিল্পী-কন্যা। এবার ফাহমিদা নবী হতে যাচ্ছেন রেডিও জকি। রেডিও ফুর্তির বিশেষ একটি অনুষ্ঠানে আর জে হচ্ছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। রেডিও ফুর্তির হট সিট প্রোগ্রামটিতে ফাহমিদা নবী সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকছেন আগামীকাল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানে শুনতে পাবেন ফাহমিদা নবীর গাওয়া গান, সঙ্গীত জীবনের মজার অভিজ্ঞতা ও অজানা কাহিনীসহ আরো অনেক কিছু। সেই সঙ্গে আরো কিছু চমক থাকছে। ফাহমিদা নবীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন রেডিও ফুর্তির শ্রোতারা। অনুষ্ঠানের আগেই ৯৮৪০ নাম্বারে এসএমএসের মাধ্যমে নির্বাচন করা হবে একজন শ্রোতা। এছাড়া শ্রোতারা অনুষ্ঠান চলাকালে এসএমএসের মাধ্যমে ফাহমিদা নবীকে প্রশ্ন করতে পারবেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: ফাহমিদা নবী
Post Your Comments