রেডিও জকি হচ্ছেন অপি করিম
অপি করিম হচ্ছেন রেডিও জকি। বাংলাদেশের অন্যতম এফএম রেডিও চ্যানেল রেডিও ফুর্তির বিশেষ একটি অনুষ্ঠানে আরজে হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।
রেডিও ফুর্তির বিশেষ আয়োজনে অপি করিম সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকছেন আগামীকাল সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে অপি করিম অন দি হট সিট। অনুষ্ঠানে শুনতে পারবেন অপি করিমের পছন্দের গান। অপির অভিনয় জীবনের নানা ধরনের অজানা বিষয় জানতে পারবেন এ অনুষ্ঠান থেকে। সেই সঙ্গে আরো কিছু চমক থাকছে। অপি করিমের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন রেডিও ফুর্তির শ্রোতারা। অনুষ্ঠানের আগেই ৯৮৪০ নাম্বারে এসএমএসের মাধ্যমে নির্বাচন করা হবে দুজন শ্রোতা। এছাড়া শ্রোতারা অনুষ্ঠান চলাকালে এসএমএসের মাধ্যমে অপি করিমকে প্রশ্ন করতে পারবেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Opi Karim, অপি করিম

Post Your Comments