রূপের এ বাজার নিয়ে ফাতেমা-তুজ-জোহরা
খুব শিগগিরই ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে আসছে সঙ্গীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরার গানের অ্যালবাম রূপের এ বাজারে। এটাই তার প্রথম একক মিউজিক ভিডিও অ্যালবাম। মোট ১০টি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। গানের কথা লিখেছেন রতন সাহা, মোহাম্মদ রফিকুজ্জামান ও শিল্পী নিজে। সুর করেছেন দেবরঞ্জন চক্রবর্তী, খন্দকার নুরুল আলম ও শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। সঙ্গীত পরিচালনা করেছেন ইনডিয়ার শিল্পী রকেট মণ্ডল। গানের কথাগুলো হলো রূপের এ বাজারে, পাহাড়ি ঝরনা, জ্বলে না জলসা ঘরের ঝাড়বাতিটা, নাইবা পেলাম, আমি জোছনার চন্দন, তুলে বান্দি চুলরে, আমার কল্পনা ছিল, এক শীতের রাতে, মাঝি রে, টিপটিপ টুপটুপ বৃষ্টি। অ্যালবাম সম্পর্কে ফাতেমা-তুজ-জোহরা বলেন, আমি বরাবরই নিরীক্ষাধর্মী গান গাই। এবারো এর ব্যতিক্রম হয়নি। ১০টি গানই তার নিজস্ব ধরনে সমুজ্জ্বল। অ্যাকুয়েস্টিক ও ডিজিটাল দুই ধরনের গান করা হয়েছে। বাজারে প্রথমে অডিও এবং এক সপ্তাহের মধ্যে ভিডিও আসবে। ইমপ্রেস টেলিফিল্ম থেকে এক ঘণ্টার ওয়েটিং ফর বেবী নাটকের কাজ শেষ করেছি। এছাড়া সেরা কণ্ঠে বিচারকের কাজ করছি। সামনে নজরুল জন্মজয়ন্তী। সুতরাং সে উপলক্ষে কিছু কাজ করছি। রূপের এ বাজারে অ্যালবাম নিয়ে শিল্পী খুবই আশাবাদী এবং গানগুলো সবার ভালো লাগবে বলে আশা রাখছেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: ফাতেমাতুজ জোহরা, মোহাম্মদ রফিকুজ্জাম
Post Your Comments