রাশেদের ফেরিওয়ালা
![]()
গানচিলের ব্যানারে গত সপ্তায় বাজারে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা রাশেদের প্রথম একক অ্যালবাম ফেরিওয়ালা। ইতিমধ্যেই অ্যালবামটি শ্রোতারা গ্রহণ করতে শুরু করেছে। বিশেষ করে অ্যালবামের টাইটেল সং ফেরিওয়ালা অনেকেরই মুখে মুখে ফিরছে বলে জানা গেছে। আমি ভালোবাসার ফেরিওয়ালা/কার আছে প্রয়োজন/আছে সেই আয়োজন/উল্লাসে মাতো সারাবেলা/ভালোবাসা নয় হেলাফেলা/ফেরিওয়ালা আমি ফেরিওয়ালা। কথাগুলো এখন অনেক তরুণ-তরুণীর আড্ডার খোরাক। আমি খুজেছি তোমায় মাগো-র পর ফেরিওয়ালাই হতে যাচ্ছে রাশেদের পরবর্তী শ্রোতাপ্রিয় গান। স্বভাবতই খুব উচ্ছ্বসিত রাশেদ। ফেরিওয়ালা গানটি যেদিন তৈরি হলো, সেদিনই আমি বুঝতে পেরেছি এটা একটা অসাধারণ গান হয়েছে। আমি বন্ধু-বান্ধবসহ অনেককেই বলেছিলাম, এ গানটি হিট করবেই। আমার খুব ভালো লাগছে, আমার কথাটি সত্যি হতে চলেছে। আনন্দে আত্মহারা হয়ে বললেন রাশেদ।
ফেরিওয়ালা অ্যালবামে গান রয়েছে মোট ১১টি। গানগুলো লিখেছেন আসিফ ইকবাল, আমিরুল ইসলাম, শহীদ মাহমুদ জঙ্গী, ডা. মোহাম্মদ আরিফ, আফরোজা নিজামী ও জীবক বড়ুয়া। সব গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নকীব খান। ফেরিওয়ালা ছাড়াও ভালো লাগার মতো অন্যান্য গানের মধ্যে রয়েছে নাটাই আর ঘুড়ি, মা-এতোই দূরে আজকে তুমি, ওই আকাশের তারায় তারায় প্রভৃতি।
সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ২৭, ২০০৭
Bangla Music Tags: Nakib Khan
Post Your Comments