রাজবাড়ীতে লালন শিল্পী ফরিদা পারভীন

লালন সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনের সুরের মুর্ছনায় গত শুক্রবার রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের নিভৃত পল্লী বরাট ক্লাব হাউস মাঠে মেতেছিল হাজার হাজার দর্শক।

বরাটের চৌধুরী আবদুল হামিদ একাডেমির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী চৌধুরী নেসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান সহযোগী প্রফেসর সিরাজুল হক, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ বি এম সত্তার, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল আবদুল হামিদ মোল্লা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, চৌধুরী আবদুল হামিদ একাডেমির প্রতিষ্ঠাতা জি এম চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে রাত ৮টার দিকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।একে একে ফরিদা পারভীন, আরিফ দেওয়ান, বেতার ও টেলিভিশন শিল্পী নাসরিন নাহার বনি, রফিক হাসান ও সুমি সঙ্গীত পরিবেশন করে।

 সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms