রাঙামাটি আইডলের ফাইনাল আজ আসছে : নিশিতা এবং মেহরাব

ফজলে এলাহী রাঙামাটি  আজ দুপুর আড়াইটায় রাঙামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত রাঙামাটি আইডলের ফাইনাল অনুষ্ঠান। রাঙামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউটের সার্বিক উদ্যোগে আয়োজিত ‘সঙ্গীত হোক সম্প্রীতির সেতুবন্ধন’- এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে আজ শেষ হবে এ পার্বত্য জেলা জুড়ে সাড়া জাগানো রাঙামাটি সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। প্রথমবারের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে আয়োজিত ভিন্নধর্মী এ সঙ্গীত প্রতিযোগিতার প্রতিটি অনুষ্ঠান জমজমাট বিনোদন আসরে পরিণত হয়। ১৩ নভেম্বর এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সেমিফাইনাল রাউন্ডে ১০ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন। আজ রাঙামাটি স্টেডিয়ামে জাকজমকপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্তভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হবেন। এ সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মুবিন এনডিসি পিএসসি। অনুষ্ঠানে উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান শিল্পী নিশিতা বড়ুয়া, মেহরাবসহ কয়েকজন জনপ্রিয় তারকা। অন্যদিকে রাঙামাটি সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার নির্বাচিত ১০ জন প্রতিযোগী হচ্ছেন রাঙামাটি পৌর এলাকার অর্পণা দেব রায় ও শুভদ্রা ত্রিপুরা, বাঘাইছড়ির শেফালী আক্তার ও কোয়েল চাকমা, বিলাইছড়ির খ্রিস্টলাল রামা পাংখোয়া, কাপ্তাইয়ের প্রদীপ মল্লিক ও সঞ্জয় বণিক, রাজস্থলীর উতিংতিং মারমা ও শেখর মল্লিক, কাউখালীর মিঠুন সাহা। পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী পাবেন ২০ হাজার টাকা। দ্বিতীয় স্থান অধিকারী ১৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারী ১০ হাজার টাকা পাবেন। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকেই পাবেন ৩ হাজার টাকা করে সম্মানী পুরস্কার। উল্লেখ্য, সঙ্গীত হোক সমপ্রীতির সেতুবন্ধন স্লোগানকে ধারণ করে এ কর্মসূচির অডিশন রাউন্ড শুরু হয় ১৮ সেপ্টেম্বর। ৩ নভেম্বর রাঙামাটি পৌর মিলনায়তনে এ কর্মসূচির চূড়ান্ত পর্ব শুরু হয়। সামপ্রদায়িক সৌহার্দ্য ও সমপ্রীতির মধ্য দিয়ে দুই মাস ধরে চলা পাহাড়ের এ ভিন্নধর্মী বিনোদনমূলক কর্মসূচির উপজেলা পর্যায়ের অডিশন রাউন্ড শেষ হয়েছে ২ অক্টোবর। ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় অপেক্ষমাণদের জন্য আরেকটি বাছাই পর্ব। শুরু থেকেই জেলা জুড়ে সাড়া জাগায় আয়োজনটি। সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতার অডিশন পর্বে রাঙামাটি পৌরসভাসহ প্রতিটি উপজেলা থেকে তিনজন করে ৩৩ জন এবং অপেক্ষমাণ তালিকার নয়জন প্রতিযোগী নির্বাচিত হন।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms