রবীন্দ্র শিল্পীদের কণ্ঠে নজরুল
মঞ্চে উঠলেন আনন্দধারার শিল্পীরা। কুষ্টিয়া রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ পরিচালিত এ সংগঠনের শিল্পীরা এরপর যখন গেয়ে উঠলেন আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার গানের মালা গো আমার কথার ফুল গো, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে তখন পিনপতন নীরবতা। এই গানের মধ্য দিয়ে সম্প্রতি হয়ে গেল নজরুল স্মরণ উৎসব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অলোক সাহা, স্বপন দত্ত, কোহিনুর খানম, সুব্রত চক্রবর্তী, ইয়াসমিন জালাল, প্রেয়সী সাহা, স্বাতী নন্দিনী, ফাইমা নওশিন, নবনিতা সাহা, সুতপা মজুমদারসহ আরও অনেকে।
গানের ফাঁকে ফাঁকে ছিল নজরুলের কবিতাও। আবৃত্তি করেন সুখদেব সাহা, মজিবর রহমান, শর্মী প্রমুখ।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, ২০ সেপ্টেম্বর ২০০৭


Post Your Comments