রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিতে রেজওয়ানা চৌধুরীর পাঁচ অ্যালবাম
রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিতে রেজওয়ানা চৌধুরী বন্যার পাঁচটি একক অ্যালবাম বাজারে আসছে৷ ইমপ্রেস অডিওভিশন অ্যালবামগুলো বাজারে আনছে৷ দুটি অডিও অ্যালবাম ও তিনটি মিউজিক ভিডিও অ্যালবাম রয়েছে৷ অ্যালবামগুলো হলো- অতুল প্রসাদের গান নিয়ে আমার বাগানে এতো ফুল, ঋতুভিত্তিক গান সুরের গীতি অর্ঘ্য, নৃত্যনাট্য’র গান নিয়ে চিত্রাঙ্গদা, নবীন মনে, আপন মনে৷ অতুল প্রসাদের গান নিয়ে আমার বাগানে এতো ফুল অ্যালবামে মোট ১২টি গান আছে৷ আমার বাগানে এতো ফুল অ্যালবামে টাইটেল সং ছাড়াও রয়েছে মেঘেরা দল বেঁধে যায়, বধূ ধর ধর মালা পর তোমার গানে, আজ এ নিশি সখী সহিতে নারী ইত্যাদি৷ ঋতুভিত্তিক গান সুরের গীতি অর্ঘ্য অ্যালবামে মোট ১২টি গান আছে৷ গানগুলো হলো- বৈশাখী এই ভোরে আজ নবীন মেঘের সুর, আবার এসেছে আষাঢ়, যেতে দাও গেল যারা, বেঁধেছি কাশের গুচ্ছ, তোমরা যা বলো তা, এই কথাটি মনে রেখ, শীতের হাওয়া লাগল ইত্যাদি৷ এক সঙ্গে পাঁচটি অ্যালবাম বের করা প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আমার সৌভাগ্য সবাই আমাকে একটি ভালো কাজে সহযোগিতা করেছেন৷ আশা করি শ্রোতারাও আমাকে নিরাশ করবেন না৷ রেজওয়ানা চৌধুরী বন্যা গান ও উপস্থাপনা করার পর এবার বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন৷ একটি ল্যান্ড প্রজেক্টে তিনি মডেল হয়েছেন৷
উত্সঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Rabindra Sangit, Rezwana Chowdhury Banya, রবীন্দ্র সংগীত, রবীন্দ্র সংগীত, রবীন্দ্রনাথ-ঠাকুর, রেজওয়ানা চৌধুরী বন্যা
Post Your Comments