রতন খন্দকার শোনালেন ভূপেন-মান্না দে
ভূপেন-মান্না দের গানে মেতেছিলেন আশির দশকের শিল্পী রতন খন্দকার। ২ এপ্রিল সন্ধ্যায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ট্রেইনিং রুমে এ আসর বসে। সন্ধ্যা সাড়ে ৭টায় ‘পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন/ ফিরে আর আসবে কি কখনো’ গান দিয়ে শুরু করেন তিনি। এরপর একে একে ৪০টিরও বেশি গান পরিবেশন করেন। তার একটানা গেয়ে যাওয়া সুরের মূর্ছনা দেখতে শিল্পকলায় জড়ো হয়েছিল সঙ্গীত প্রেমী। এ গানের আসরে দুইজন তবলা বাদক পাল্টা-পাল্টি বাজালেও রতন খন্দকার গেয়েছেন একাই।
উল্লেখ্য, আসরে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক রঞ্জন সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার, তালুকদার পত্নী, স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রতিনিধি মনজুর এহসান চৌধুরী, জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন প্রমুখ।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: ভূপেন হাজারিকা, মান্না দে
Post Your Comments