রঙে রঙে ডলি সায়ন্তনীর বৈশাখী ডুয়েট অ্যালবাম

Bangla Music - Doly Sayontoni

পহেলা বৈশাখে সাউন্ডটেক থেকে প্রকাশ পাবে ডলি সায়ন্তনীর সঙ্গে সোনিয়ার ডুয়েট অ্যালবাম। সোনিয়ার সঙ্গে এটাই প্রথম ডুয়েট ডলি সায়ন্তনীর। রঙে রঙে অ্যালবামটির কথা ও সুর শফিক তুহিনের। টেকনো ফিউশন ও মেলোডি প্রধান ১০টি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো হচ্ছে উদাস উদাস, রঙে রঙে, বংশী কে বাজায়, পুথি পাঠ, শনি থেকে সোম, বাউল বাতাস ইত্যাদি। সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার ও পঞ্চম। ডলি সায়ন্তনী আশা করছেন, তার পহেলা বৈশাখের অ্যালবামটি সবার ভালো লাগবে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms