যাত্রা শুরু হলো ঙ মিউজিকের
সবুজের বুকে বাংলা গানকে বহির্বিশ্বে বাংলাভাষীর কাছে পৌছে দিতে সংকল্পবদ্ধ- এ স্লোগানকে সামনে রেখে ২৪ নভেম্বর যাত্রা শুরু করলো দেশীয় অডিও শিল্পের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ঙ মিউজিক। একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সঙ্গীত জগতের তারকারাসহ সাংবাদিকরা। ঙ মিউজিকের স্বত্বাধিকারী ইথুন বাবু তার বক্তব্যে বলেন, যারা বাংলা গান করেন বা করতে চান ঙ মিউজিকের দরজা তাদের জন্য সব সময় খোলা। ঙ মিউজিকের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে এর যাত্রা শুরু করেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী এবং ঙ মিউজিকের প্রথম প্রডাকশন শিল্পী জেনস সুমনের একক অ্যালবাম মন চলে রূপের নগরে এর মোড়ক উন্মোচন করেন জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু। ঙ মিউজিকের এ অনুষ্ঠানে ছিলেন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, পলাশ, রিজিয়া পারভীন, আনজাম মাসুদসহ আরো অনেকে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Ayub Bachchu, আইয়ুব বাচ্চু, ইথুন বাবু, মৌসুমী, রিজিয়া পারভীন
Post Your Comments