ময়মনসিংহ মাতালেন জেমস বিপ্লব ও বারী সিদ্দিকী

Bari Siddique - Bangla Musicগানে গানে ময়মনসিংহ মাতালেন নগর বাউল জেমস, বিপ্লব ও বারী সিদ্দিকীর মতো দেশের নামি শিল্পীরা। মাদককে না বলুন এ স্লোগানকে সামনে রেখে দি লাইফ ফাউন্ডেশন এ চ্যারিটি কনসার্টের আয়োজন করে। গত শুক্রবার ময়মনসিংহ স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে চলে একটানা রাত সাড়ে ১০টা পর্যন্ত।

জানা যায়, মাদকবিরোধী কনসার্টকে ঘিরে কয়েকদিন ধরেই দর্শকদের মধ্যে চলছে উৎসবের আমেজ। দুপুর থেকেই স্টেডিয়াম এলাকায় শুরু হয়ে যায় টিকেট কেটে ভেতরে প্রবেশের পালা। টিকেটের হার ছিল ভিআইপি ৫০০ টাকা এবং সাধারণ ১০০ টাকা। বিকাল সাড়ে ৩টায় শুরু হয়ে যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনা। এরপর সাড়ে ৫টায় মঞ্চে আসেন শিল্পী সংগীতা, এটিএন তারকা চুমকী। সন্ধ্যা ৬টায় মন উজাড় করা গান নিয়ে মঞ্চে আসেন বারী সিদ্দিকী। প্রথমেই গান ধরেন আমার গায়ে যতো দুঃখ সয়, বন্ধুয়ারে কর তোমার মনে যাহা লয়। এর পর মঞ্চ মাতাতে আসেন নগর বাউল জেমস। জেমস তার স্বভাবসুলভ ভঙ্গিতে দর্শকদের শ্রদ্ধা জানিয়ে গান শুরু করেন। জেমস আসতেই দর্শকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। একে একে বেশ কয়েকটি গানে মাতিয়ে তোলেন দর্শকদের। জেমসের পর আবারো মঞ্চে আসেন বারী সিদ্দিকী। বারী সিদ্দিকী আমি একটা জিন্দা লাশ, কান্দিস নারে জংলার বাঁশ এবং শুয়া চান পাখি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি সহ একাধিক জনপ্রিয় গানে দর্শকদের মন ভরিয়ে তোলেন। বারী সিদ্দিকী গানের পাশাপাশি বাঁশি বাজিয়ে শোনান। ময়মনসিংহের মানুষ হিসেবে আবারো দেখা হবে গান হবে কথা দিয়ে মঞ্চ ছাড়েন তিনি। এর পর মঞ্চে আসেন তিথি ও খুরশেদ আলমগীর।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    audio+bangla+bari siddique+download (1) -