মেলোডি গানই আমার বেশি পছন্দ : জুলি

Julee - Bangla Musicপ্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে সম্প্রতি রিলিজ পেয়েছে অ্যালবাম বালাম ফিচারিং জুলি। বালামের সুর ও সঙ্গীতে অ্যালবামে কণ্ঠ দিয়েছেন বালামের ছোট বোন জুলি। এছাড়া অ্যালবামে রয়েছে বালামের সিঙ্গল ও জুলির সঙ্গে ডুয়েট গান।

বালাম ফিচারিং জুলি অ্যালবামটি মোট কয়টি গান দিয়ে সাজানো হয়েছে?

আটটি গান রয়েছে অ্যালবামে। এর মধ্যে দুটি বালাম আর আমার ডুয়েট ছাড়াও একটি ইন্সট্রুমেন্টাল গান রয়েছে অ্যালবামে। গানের কথা লিখেছেন টি আই অন্তর ও পাপিয়া আক্তার রুমি।
কোন ধরনের গান আপনার পছন্দ?
আমি আসলে সফট গানের ভক্ত। অ্যালবামে সে ধরনের গানেরই প্রাধান্য বেশি রাখা হয়েছে।

অ্যালবামের রেসপন্স কেমন পাচ্ছেন?
অ্যালবামটি শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

প্রথম একটি বড় কম্পানির ব্যানারে কাজ করছেন, কেমন লাগছে?
এটাও আমার ভালো একটা ফিলিংস যে, আমার প্রথম অ্যালবাম একটি বড় প্রডাকশন থেকে বের হয়েছে। এমন সুযোগ অনেকেরই হয় না। এ জন্য সেলিম খানকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

এবার বলুন- অ্যালবামে রোমান্টিক গান করেছেন, আপনাদের ভাই-বোনের মধ্যে কি আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং ছিল, যা রোমান্টিক গান করতে আপনাদের সহযোগিতা করেছে?
আমরা বাবা-মা, চার ভাই-বোন সবাই খুব ফ্রি। সবাই মিলে সব ধরনের গল্প করি, মজা করি। আমাদের কোনো হেজিটেশন ছিল না- লাভ সং করবো, এটা কেমন লাগবে। ওর কিছু ফ্রেন্ড আমারও কমন ফ্রেন্ডের মতো। যার জন্য আমরা অনেক সময় এক সঙ্গে আড্ডাও দিই। মজা করি। ফানও করি। ভাইয়া ভাইয়ার জায়গায়, ডেফিনেটলি একটা রেসপেক্ট তো অবশ্যই আছে। তাই ওই ধরনের জড়তা আমাদের মধ্যে ছিল না।

বালামের সঙ্গে কাজ করতে কেমন লেগেছে?
বালাম ফিচারিং জুলিতে বালাম অনেক বেশি হাই লাইটেড এখন। ভাইয়ার কাছে আমার কৃতজ্ঞতা তাই অনেক। সব সময় গলা ভালো থাকলেও কিন্তু লাভ হয় না। যদি ভালো কম্পোজিশন না পাই, তাহলে আমার গানগুলো হয়তো এ রকম ভালো হবে না। এটা তো একটা বড় ব্যাপার। ওর সঙ্গে, ওর কম্পোজিশনের সঙ্গে কাজ করতে পারছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি।

গান শিখেছেন কার কাছে?
আমি ছোটবেলায় আব্বার সঙ্গে ক্লাসিকাল করতাম। তার পর ছায়ানটে আমি ছিলাম ছয় বছর নজরুল গীতিতে। তারপর পড়াশোনার চাপ- সব মিলিয়ে আর কন্টিনিউ করা হয়নি। মাঝখানে কিছুদিন বাসায় ক্লাসিকাল করতাম। সেটাও টাইম করে উঠতে পারতাম না বলে যখন ভালো লাগতো একটু-আধটু করে করে এই তো ক্যাসেটে হাত দিলাম।

আপনি ও বালামের মধ্যে কে ভালো গান করেন বলে আপনার ফ্যামিলি মনে করে?
আসলে পরিবার থেকে কখনো ওইভাবে কম্পেয়ার করে না। যেটা করে ওর ভয়েসের লেভেল একটু ডিফরেন্ট। আমার কাছে যেটা মনে হয় নরমাল নয়। এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে। আর আমার ভয়েসটা বাবা-মা ছোট বেলা থেকেই শুনছেন। ন্যাচারালি গান করি, বাবা-মার কাছ থেকেই পাওয়া। ঘরোয়াভাবে যখন গান করতাম ভালোই বলতেন।

অ্যালবাম বের হলো, প্রতিক্রিয়া কি?
আমি আসলে একটা কথাই বলবো, আমি হৃদয় থেকে চেষ্টা করেছি ভালো গান গাওয়ার। আমার কাছে ভালো লেগেছে। দু-চারজন শুনেছেন, তারাও অ্যাপ্রিসিয়েট করেছেন। ভালো কাজ করার চেষ্টা করেছি। ভাইয়া যেমন কম্পোজিশনগুলো ওর মতো করে করেছে, আমিও চেষ্টা করেছি ওর যতোটুকু এক্সপেকটেশন ছিল, ও যেভাবে গানগুলো চাচ্ছিল সেভাবে করার। বাকি জাজমেন্ট আমি দর্শকদের ওপর ছেড়ে দেবো, তাাদের যদি ভালো লাগে আমারও অনেক বেশি ভালো লাগবে। অনেক বড় একটা প্রাপ্তি হবে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms