মৃত্যুর সঙ্গে লড়ছেন সঞ্জীব চৌধুরী
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জীবন সঙ্কটাপন্ন। রাজধানীর অ্যাপোলো হসপিটালে তাকে নিউরোলজি বিভাগের আইসিইউ কক্ষে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাচিয়ে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে শুক্রবার সঞ্জীবকে প্রথমে মিরপুর আল হেলাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতে অ্যাপোলো হসপিটালে স্থানান্তর করা হয়। তিনি অ্যাপোলোর নিউরোলজি বিভাগের প্রফেসর আলীম আখতার ভূইয়ার তত্ত্বাবধানে আছেন।
গতকাল শনিবার প্রফেসর আলীম আখতার ভূইয়া বলেন, সঞ্জীব চৌধুরীকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তিন-চারদিন আগে তার অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখন তিনি অজ্ঞান অবস্থায় আছেন।
সঞ্জীব চৌধুরী সর্বশেষ যায়যায়দিন পত্রিকার ফিচার এডিটর ছিলেন। তিনি ও শিল্পী বাপ্পা মজুমদার মিলে সঙ্গীত দল ‘দলছুট’ গঠন করেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Bappa Majumdar, Sanjeeb Chowdhury, দলছুট, বাপ্পা মজুমদার, সঞ্জীব চৌধুরী
Post Your Comments