মিল্টন খন্দকারের কথা ও সুরে শতাব্দী
অনেক দিন পর একটি ভালো কণ্ঠ পেলাম, যে কণ্ঠের উপযোগী গান করতে গিয়ে আমাকে অনেক শ্রম দিতে হয়েছে। শতাব্দী তার সব শক্তি দিয়ে চেষ্টা করেছে আমার শ্রম যাতে ব্যর্থ না হয়। শ্রম ব্যর্থ হয়নি। ওর কণ্ঠে মাটির গন্ধ খুজে পাওয়া যায়। সেই গন্ধটাকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি কতোটুকু সার্থক সে বিচারের ভার রইলো শ্রোতাদের ওপর। নতুন প্রতিভাবান শিল্পী শতাব্দী সম্পর্কে কথাগুলো বললেন মিল্টন খন্দকার। সাউন্ডটেক থেকে প্রকাশিত হয়েছে মিল্টন খন্দকারের কথা ও সুরে শতাব্দীর একক অ্যালবাম বান্ধব আমার। আধুনিক, ফোক ও ফিউশনধর্মী ১২টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। মিল্টন খন্দকার ছাড়াও অ্যালবামের দুটি গান লিখেছেন নুরুজ্জামান শেখ ও মোহাম্মদ রফিক উজ জামান।
জন্মসূত্রে সিলেটের মেয়ে শতাব্দী ছেলেবেলা থেকেই গানের সঙ্গে মিতালি করেছেন। বাউল ও যাত্রাশিল্পী বাবা রতিরাজের কাছে তার প্রথম হাতেখড়ি। পরে গান শিখেছেন ওস্তাদ কুমুদ রঞ্জন সরকারের কাছে। আনন্দ মোহন কলেজে ইংরেজিতে অনার্স পড়া অবস্থায় স্বামীর সঙ্গে ইটালি প্রবাসী হয়ে যান। শুধু গানের টানেই তিনি প্রতি বছর দেশে আসেন। আগামী ১ বৈশাখে ইবরার টিপুর সুর-সঙ্গীতে মুক্তি পেতে বাউল শিল্পী কালা মিয়ার সঙ্গে তার প্রথম দ্বৈত অ্যালবাম।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Milton Khandakar, মিল্টন খন্দকার
Post Your Comments