মিলার হাতে ৫ হাজার গান
অবাক হওয়ার মতোই একটা বিষয়। পপশিল্পী মিলার হাতে এখন পাচ হাজারেরও অধিক গান। অবশ্য ঘটনার আগের চিত্রনাট্য যাদের জানা তাদের কাছে বিষয়টি স্বাভাবিক। বেশ কয়দিন আগে মিলা দেশজুড়ে নবীন-প্রবীণ গীতিকারদের কাছ থেকে গান আহ্বান করেন। আর সেই আহ্বানে সাড়া দিয়েই এতো সংখ্যক গান পৌছেছে মিলার হাতে। এ গানগুলো থেকে সেরা ১০টি গান নিয়ে মিলা তার একক অ্যালবামের কাজ শুরু করবেন। এদিকে ফুয়াদের ফিচারিংয়ের জন্য অ্যালবামের একটি গানে সফল হওয়ার পর মিলা ইতিমধ্যেই তার দ্বিতীয় এককের কাজ শুরু করে দিয়েছেন। এ অ্যালবামটি জি সিরিজের ব্যানারে বাজারে আসবে। অ্যালবামটিতে ১০টি গান থাকছে। ফুয়াদের ফিচারিং এ অ্যালবামে ফোকিশ, পপসহ বিভিন্ন ধরনের গান থাকছে। এছাড়াও অ্যালবামটিতে দুটি নজরুল সঙ্গীতের রিমিক্স থাকছে বলে জানা গেছে। মিলার হাতে থাকা গানগুলো তিনি কিছু কিছু সুরকারও কম্পোজারদের হাতে তুলে দেবেন বলে মিলা জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন গানগুলো বাছাই চলছে। আমি চাইবো এতোগুলো গান থেকে কম করে হলেও যেন ৫০ জন গীতিকার উঠে আসে। এতে আমাদের গীতিকার সঙ্কট কিছুটা হলেও হ্রাস পাবে। এদিকে ফেলে আসার পর মিলার দ্বিতীয় অ্যালবামটি কথা থাকলেও তাড়াহুড়ো করে কাজ শেষ করতে নারাজ তিনি। ঠিকমতো কাজ শেষ করতে পারলেই অ্যালবামটি ছাড়া হবে। তবে কাজ যেভাবে এগোচ্ছে তাতে মিলা আশাবাদী।
সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ০২, ২০০৭
Bangla Music Tags: Mila/মিলাRelated posts
Bangla Music : Incoming search terms
- মিলার গান (1) - হাতে (1) -

Post Your Comments