মিলার ফেলে আসা
পুরো নাম মিলা ইসলাম, কিন্তু সবাই তাকে কেবল মিলা নামেই চেনেন৷ গানের মেয়ে মিলা৷ এতোদিন স্টেজ মাতিয়েছেন৷ বিভিন্ন চ্যানেলে গানও করেছেন৷ এরই মধ্যে অর্জন করেছেন জনপ্রিয়তা আর পরিচিতি৷ কিন্তু একটাই ফাঁক ছিল৷ এ পর্যন্ত তার কোনো একক অ্যালবাম বাজারে আসেনি৷ সে আশাও পূরণ হয়েছে৷ সম্প্রতি সঙ্গীতার ব্যানারে বাজারে এসেছে তার প্রথম সলো পরিবেশনা, নাম ‘ফেলে আসা’৷ অ্যালবামটিতে সব মিলিয়ে ১২টি গান রয়েছে৷ ফেলে আসায় সঙ্গীতের দায়িত্বে ছিলেন বাপ্পা মজুমদার, ফুয়াদ ইবনে রাব্বি, পঙ্কজ বালাম ও নাজীর মাহবুব৷ ফিউশন পপের সঙ্গে সঙ্গে চমত্কার রোমাটিক গানও রয়েছে এই অ্যালবামে৷ এরই মাঝে গানগুলো তাদের মন ছুঁয়েছে৷ অ্যালবামের নির্জন রাত ও রাগ গানটির মিউজিক ভিডিও বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে৷ প্রথম সলো অ্যালবামের আশাতীত জনপ্রিয়তায় যারপর নাই খুশি মিলা, তিনি জানান, স্রোতাদের ভালোবাসা তাকে আরো ভালো কাজ করতে প্রতিনিয়ত প্রেরণা জোগায়৷ আগামী মাসে বাপ্পা মজুমদার, হাবীব ও ফাহমিদা নবীর সঙ্গে তার একটি মিক্সড অ্যালবাম বাজারে আসছে বলেও তিনি জানান৷
উত্সঃ দৈনিক যায়যায়দিন।


Post Your Comments