মানাম আহমেদের উপস্থাপনায় সং ফ্যাক্টরি

আটটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য থেকে গীতিকার, সুরকার ও শিল্পী নির্বাচন করার উদ্যাগ নিয়েছে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি৷ মানাম আহমেদের উপস্থাপনায়, বর্তমানে এ অনুষ্ঠানের শুটিং শেষের দিকে৷ অনুষ্ঠানটির নাম সং ফ্যাক্টরি৷ যেসব বিশ্ববিদ্যালয়কে সিলেক্ট করা হয়েছে সেগুলো হলো- ব্র্যাক, নর্থ সাউথ, স্টামফোর্ড, আইইউবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, ইবাইস ও ইস্ট ওয়েস্ট৷ অনুষ্ঠানটি মোট ২৬ পের্ব বিভক্ত৷ প্রতিটি পের্ব একজন করে নামিদামি সঙ্গীতজ্ঞকে আমন্ত্রণ জানানো হয় বিচারক হিসেবে৷ বিচারক হিসাবে থাকবেন পার্থ বড়ুয়া, রফিকুন্নবী, মিল্টন খন্দকার, কুমার বিশ্বজিত, আলম খান৷ প্রথমে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গীতিকার, সুরকার ও শিল্পীদের অডিশন নেয়া হয়৷ যারা অডিশনে পাস করেছে তাদের এই অনুষ্ঠানে সুযোগ দেয়া হয়েছে৷ প্রথমে অনুষ্ঠানটি ২৬ পর্বের হলেও দর্শক চাহিদা বৃদ্ধি পেলে পর্বের সংখ্যা বাড়ানো হবে৷

উত্সঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms