মিক্সড অ্যালবাম ভালো তো?
দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড তারকাদের নিয়ে ভিন্নধারার অ্যালবাম ভালো তো প্রকাশ করেছে লেজারভিশন। অ্যালবামে গান গেয়েছেন পার্থ বড়ুয়া, টুটুল, বাপ্পা মজুমদার, খালিদ, মিলা। অ্যালবামে মোট ১১টি গানের সুর করেছেন তানভীর তারেক। অ্যালবামটি প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, তানভীরের সুরে আমার প্রথম গাওয়া। আমার গান সম্পর্কে বলবো সফট মেলোডি ধারায় অসাধারণ গান হয়েছে। টুটুলের কথায়, অনেক দিন পর তানভীরের সঙ্গে কাজ করা এ অ্যালবামের মাধ্যমে। আমি মেয়ে -শিরোনামে একটি ডিফরেন্ট গান গেয়েছি এ অ্যালবামে। শ্রোতাদের ভালো লাগবে এটুকু বলতে পারি।
অ্যালবামের আটটি গানের কথা লিখেছেন তানভীর তারেক। বাকি তিনটি লিখেছেন আহসান কবির, মাহমুদ মানজুর ও তারেক ফিরোজ। অ্যালবামে সঙ্গীত পরিচালনা করেছেন টিংকু আজিজুর রহমান ও পঙ্কজ। অ্যালবামের গানগুলো হলো মেয়ে, চাওয়া পাওয়া, যদি ভুল করে, দেখতে যদি, কাদো হাসো, তোর খেয়ালে ইত্যাদি।
সূত্রঃ যায়যায়দিন
Bangla Music Tags: Bappa Majumdar, Mila/মিলা, Partha Barua, SI Tutul
Post Your Comments