মিউজিক নিউজ
নীল নীল নীলিমায়
অগ্নিবীণার ব্যানারে সিডি আকারে বের হয়েছে স্বর্ণময়ীর শান্তির গান নীল নীল নীলিমায়। জি সিরিজের সহযোগী প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এ অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে পৃথিবীর সব শান্তিপ্রিয় মানুষকে।
ভিন্ন ধাচের গায়িকা স্বর্ণময়ী এ অ্যালবামে রতন সাহা রঘুর কথা, সুর ও সঙ্গীতে নয়টি গান করেছেন। কি-বোর্ড ও সঙ্গীতে ছিলেন মিল্টন বাড়ৈ টিপু। গানগুলো হচ্ছে শান্তি নিয়ে গান নীল নীল নীলিমায়, পুজি নিয়ে গান ফেরিওয়ালা, স্মৃতিচারণমূলক গান কেন হায়, কৃষকদের নিয়ে গান ঝিঝি ডাকা, বাংলা নিয়ে গান রাঢ় বরেন্দ্রী বঙ্গে, বৃক্ষ নিধন নিয়ে গান শাল মহুয়া, অভাজন নিয়ে গান মা, লড়াই নিয়ে গান সাগরের বুকে এবং মুনাফা নিয়ে গান ভাঙা তরবারি।
আমি রূপে তোমায় ভোলাবো না
অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে শিমুল জামানের রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম আমি রূপে তোমায় ভোলাবো না। অ্যালবামে গান রয়েছে ১৪টি। কলকাতার অডিও স্টুডিওতে ধারণ করা এ চৌদ্দটি গানের যন্ত্রানুসঙ্গ পরিচালনা করেছেন অমিত ব্যানার্জি (কলকাতা) এবং রেকর্ডিস্ট ছিলেন কমলজিৎ প্রসাদ খোকন (কলকাতা)। অ্যালবামে যে চৌদ্দটি গান স্থান পেয়েছে সেগুলো হচ্ছে- ওই জানালার কাছে বসে আছে, তুমি হঠাৎ হাওয়ায়, আমি এলাম তারই দ্বারে, আমি রূপে তোমায় ভোলাবো না, বাসন্তী হে ভুবনমোহিনী, যদি বারণ কর তবে গাহিব না, এপাড়ে মুখর হলো কেকা ওই, পথহারা তুমি পথিক, ওগো তুমি পঞ্চদশী, গহন কুসুম কুঞ্জ মাঝে, তোমার খোলা হাওয়া, কোথা হতে বাজে প্রেম বেদনারে, আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে এবং কে বলেছে তোমায় বধূ।
নাটক ঢোলের বাদ্য
মাসুম রেজা রচিত এবং সালাহউদ্দিন লাভলু পরিচালিত নাটক ঢোলের বাদ্য-র সিডি এখন বাজারে। বাংলাভিশনে পরিবেশিত ঢোলের বাদ্যের সিডি বাজারে এনেছে জি সিরিজ।
নাটকটিতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, চ্যালেঞ্জার, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, চঞ্চল চৌধুরী, সালাহউদ্দিন লাভলু, রাশেদা চৌধুরী প্রমুখ। নাটকটির আবহ সঙ্গীত করেছেন আরমান খান।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: চঞ্চল চৌধুরী, টিপু, রাশেদ, হাসান
Post Your Comments