মন পবনের নাও এখন বাজারে

চলতি সপ্তাহে বাজারে এসেছে আসিফ ও সোনিয়ার প্রথম দ্বৈত অ্যালবাম মন পবনের নাও। অ্যালবামটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই শ্রোতারা ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন অ্যালবামটি হাতে পাওয়ার জন্য। শেষ পর্যন্ত শ্রোতাদের সব রকমের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান আর্বের ব্যানারে মুক্তি পেয়েছে অ্যালবামটি। অ্যালবামে গান রয়েছে ১০টি। গানগুলো লিখেছেন প্রদীপ সাহা, আহমেদ রিজভী ও রাজীব আহমেদ। সবগুলো গানের সুর করেছেন পল্লব সান্যাল। বিভিন্ন অ্যালবামে বিচ্ছিন্নভাবে দুই-চারটি করে অনেক গান করলেও একক সুরকার হিসেবে এটিই তার প্রথম অ্যালবাম। এ প্রসঙ্গে পল্লব সান্যাল বলেন, এই প্রথম একটি অ্যালবামে ১০টি গান করার সুযোগ পেয়েছি এবং চেষ্টা করেছি সাধ্যমতো। আর যেটা না বললে নয়, এ দুই শিল্পীর সহযোগিতা এবং গায়কীয় নৈপুণ্যতায় গানগুলো প্রাণ পেয়েছে। আশা করি ভালো লাগবে শ্রোতাদের।

সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ২৮, ২০০৭

 

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms