ভিন্নধর্মী অ্যালবাম বেনিন

Benin - Evergreen Bangla Music

জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে অডিও/ভিডিও অ্যালবাম বেনিন তীরে। জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে বিমান দুর্ঘটনায় নিহত জন বীর সেনানিদের উদ্দেশে অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে। প্রগতিশীল শিল্পী এম কে আলীর নিজস্ব কথা, সুর ও কণ্ঠে এ অ্যালবামটির মাধ্যমে অনেকদিন পর বাংলা কৃষ্টির গানের ধারায় মূল্যবোধের বিচারে নতুন এক প্রবাহ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা মানব জীবনের মূল্যবোধ, প্রগতি প্রেরণাকে মূল উপজীব্য করে ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। প্রথম গানটি বেনিন তীরের সেনানিদের নিয়ে। গানটির মাধ্যমে বেনিন তীরে ১৫ জন শহীদ সেনানিদের জন্য একটি স্মৃতি স্তম্ভ তৈরির জোরালো প্রস্তাবনাও রয়েছে। অ্যালবাম সম্পর্কে শিল্পী বলেন, বিশ্ব পরিমণ্ডলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বর্তমান ভাবমূর্তি বাঙালি জাতির এক সেরা অর্জন। এটা এ সময়ের সেরা গল্পও বটে। হয়তো আগামী ১০০ বছর পর এ গল্প নাও থাকতে পারে। সে কারণেই এ গল্প গাথাকে বাচিয়ে রাখতে এবং আগামী পৌছে দিতে আমার এ প্রচেষ্টা।

সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ১৪, ২০০৭

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms