ভিনদেশে মেহরীন
ইনডিয়ান টিভি চ্যানেল ইটিভি বাংলায় প্রচারিত হচ্ছে বহুল আলোচিত ব্যান্ড হান্ট। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। নতুন ব্যান্ড দলের মধ্য থেকে খুজে বের করা হচ্ছে একটি ব্যান্ড দল। এ অনুষ্ঠানে তিনজন বিচারক। তার মধ্যে বাংলাদেশ থেকে নেয়া হয়েছে ভিন্ন ঘরানার গায়িকা মেহরীনকে। অন্য দুজন হচ্ছেন ইনডিয়ান শিল্পী ফামিদ ও ঋষি। এ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পেয়ে মেহরীন খুবই আনন্দিত। এছাড়া কিছুদিন আগে তাকে রোজগেরে গিন্নী অনুষ্ঠানেও অতিথি হিসেবে দেখা গেছে। বর্তমানে তিনি সঙ্গীত বিষয়ক কাজে জাপানে অবস্থান করছেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: মেহরীন
Post Your Comments