ভালোবাসা দিবসের অ্যালবাম মন পবনের নাও
ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে ডুয়েট অ্যালবাম মন পবনের নাও৷ অ্যালবামে গান গাইবেন বাপ্পা মজুমদার, এস আই টুটুল, টিপু, ফাহমিদা নবী ও টোনি৷ অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন টি আই অন্তর, জাহিদ আকবর, লুত্ফর হাসান ও সৈকত৷ সুর করেছেন রাজীব ও টিপু৷ অ্যালবামে গান থাকছে মোট ১০টি৷ কোন অডিও প্রতিষ্ঠান থেকে বাজারে আসবে তা এখনো ঠিক হয়নি৷ অ্যালবাম প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, এই অ্যালবামের সব গানই ডুয়েট৷ আমার সঙ্গে ফাহমিদা নবীরও গান রয়েছে৷ এর আগে আমাদের ডুয়েট অ্যালবাম একমুঠো গানে শ্রোতারা সাড়া দিয়েছিল৷ মন পবনের নাও গানগুলো সবার ভালো লাগবে৷ এ প্রসঙ্গে এস আই টুটুল বলেন, গানের কথাগুলো চমত্কার৷ ভালো লাগবে আশা করি৷
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Bappa Majumdar, Fahmida Nabi, SI Tutul
Post Your Comments