ব্যান্ড ও সলো শিল্পীদের মিক্সড অ্যালবাম বন্ধুতা

ব্যান্ড মিক্সড বললে বোঝা যায় কয়েকটি ব্যান্ডের গান নিয়ে একটি মিক্সড অ্যালবাম। সলো মিক্সড বললে বোঝা যায় কয়েকজন সলো শিল্পীর গান নিয়ে একটি মিক্সড অ্যালবাম। যদি ব্যান্ড ও সলো একসঙ্গে হয়? এ ধারণাটি মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কিছুটা নতুনই বটে। আর নতুন কাজটি করেছেন অচিন স্টুডিওর জুয়েল। তার কো-অর্ডিনেটে তৈরি হয়েছে কয়েকটি ব্যান্ড ও কয়েকজন সলো শিল্পীর গান নিয়ে একটি মিক্সড অ্যালবাম। যার নাম রাখা হয়েছে বন্ধুতা। ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে দলছুট, শিরোনামহীন, কার্নিশে ম্যাগপাই, গ্রুপ ট্র্যাপ, মন স্বরণী, বি-মাইনর ও মিথ। সলো শিল্পীদের মধ্যে রয়েছেন অর্ণব, তাহসান, মিলন মাহমুদ, তপু, কনক আদিত্য ও অবিট। পহেলা বৈশাখ উপলক্ষে জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি বাজারে আসছে বলে জানিয়েছেন এ অ্যালবামের অন্যতম শিল্পী মিলন মাহমুদ। তিনি বলেন, এ সময়ে একেবারেই ব্যতিক্রমী আইডিয়া। একজন শ্রোতা হিসেবে বলবো, বন্ধুতা একটি এক্সক্লুসিভ মিক্সড অ্যালবাম। মাঝে মধ্যেই এ ধরনের ভিন্ন আইডিয়ার কাজ হওয়া উচিত।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms