শীর্ষ আট প্রতিযোগী আজ প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্লোজআপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ ২০০৮-এর ব্যান্ড রাউন্ডে। তারা আজ জনপ্রিয় ব্যান্ডদল সোলস ও ফিডব্যাকের শ্রোতানন্দিত আটটি গান পরিবেশন করবে। দর্শক পরিবেষ্টিত ব্যান্ড রাউন্ডের এ মঞ্চে ক্লোজআপ ওয়ান প্রতিযোগীদের সঙ্গে সোলস ও ফিডব্যাকের সদস্যরাও থাকবেন। প্রতিযোগীদের মধ্যে সোলস ব্যান্ডের সঙ্গে পারুল গাইবেন মন শুধু মন ছুঁয়েছে, অপু গাইবেন এ এমন পরিচয়, বাপ্পী গাইবেন বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, দিনা গাইবেন রিমঝিম বৃষ্টি ও ফিডব্যাক সদস্যদের সঙ্গে গান পরিবেশন করবেন পূর্ণ- মৌসুমী, সাজু- উদাসী এই মনে, লিজা- চিঠি ও আতিক গাইবেন কেন খুলেছ তোমার ঐ জানালা গানটি।
ব্যান্ড রাউন্ডের আজকের এ পর্বে পপসম্রাট আজম খান বসছেন বিচারকদের সারিতে। নিয়মিত বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবীর পাশাপাশি আজ তিনিও বিচারকাজে ভূমিকা রাখবেন। অনুষ্ঠানের উপস’াপক আবিদ ও পুতুল দ্বৈতকণ্ঠে সোলসের জনপ্রিয় মুখরিত জীবন গানটি পরিবেশনের পরপরই যখন অনুষ্ঠানের বিশেষ অতিথিকে মঞ্চে আহ্বান করেন, ঠিক তখনই দর্শকদের তুমুল করতালি আর ভালোবাসায় মঞ্চে এসে উপসি’ত হন গুরু আজম খান। জমজমাট এ ব্যান্ড রাউন্ডে বিচারক হিসেবে আজম খানের উপসি’তি নিঃসন্দেহে অন্যমাত্রা বয়ে আনবে- এমনটাই আশা করছে ক্লোজআপ ওয়ান টিম। প্রতিযোগীদের পরিবেশনা শেষে চমক হিসেবে আজম খানের একটি জনপ্রিয় গানও থাকছে। আজ রাত ৯টা ১৫ মিনিটে এনটিভির পর্দায় ক্লোজআপ ওয়ানের এ ব্যান্ড রাউন্ড পর্বটি পরিবেশিত হবে।
সূত্রঃ যায়যায়দিন।
Tags: আজম খান, আবিদ, আহমেদ ইমতিয়াজ, ক্লোজআপ ওয়ান, পুতুল, ফাহমিদা নবী, মৌসুমী, সোলস
Related News:
Leave a Reply