ব্যান্ডের অ্যালবামবিহীন এবারের ঈদ

রোজার ঈদে বাজারে এসেছিল রেকর্ড সংখ্যক অ্যালবাম৷ এবার ঈদে তুলনামূলকভাবে অ্যালবামের সংখ্যা কম৷ ৪০টির বেশি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৫০টির মতো অ্যালবাম এবারের ঈদে বাজারে আসছে৷ সব অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালবাম বের করছে না৷ হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান থেকে এবার ঈদে অ্যালবামগুলো বের হচ্ছে৷

সাউন্ডটেকের ব্যানারে বের হয়েছে আসিফ আকবরের হৃদয়ে রক্তক্ষরণ৷ একই প্রতিষ্ঠান থেকে আরেকটি অ্যালবাম বের হয়েছে, তাহলো আসিফ ও চন্দন সিনহার ডুয়েট অ্যালবাম সুখের শহরে৷ এই প্রতিষ্ঠান থেকে দুই-একদিনের মধ্যে আরো যেসব অ্যালবাম বাজারে আসছে সেগুলো হলো এন্ড্রু কিশোর-আসিফ আকবরের ডুয়েট বেদনার অশ্রু, মনির খান আতিক হাসানের একটি অ্যালবাম, মমতাজের মায়ার দুনিয়া, জলি শরীফের অন্তরে অন্তরে, আমান খানের বুকফাটা কান্না, প্রিন্স হাবিবের কি নিয়ে বাচবো, ডলি সায়ন্তনী ও এসডি রুবেলের একটি ডুয়েট ও গাজী মিজানের সোনার বাংলা-২ অ্যালবাম৷ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে এবার ঈদে বের হয়েছে ক্লোজআপ ওয়ান শিল্পীদের অ্যালবাম৷ ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু ও এন্ড্রু কিশোরের ডুয়েট অ্যালবাম বসন্ত বিরহে বের হয়েছে৷ এছাড়া রাজীবের একটি অ্যালবাম ও মাহাদীর বন্দনা বের হয়েছে৷

একতার থেকে এবার ঈদে একটি মাত্র অ্যালবাম বের হয়েছে৷ ব্যান্ড শিল্পী মুনের একক অ্যালবাম পেপার বের হয়েছে৷ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমডির ব্যানারে বের হয়েছে একক, ডুয়েট ও মিক্সড অ্যালবাম৷ আসিফ, মনির খান ও এন্ড্রু কিশোরের মিক্সড অ্যালবাম দুঃখ কষ্ট যন্ত্রণা বের হয়েছে৷ জাদু মিউজিকের ব্যানারে বের হয়েছে একটি ডুয়েট অ্যালবাম৷ আসিফ আকবর ও বিপ্লবের ডুয়েট অ্যালবামটির নাম তুমি এলে না৷ জি-সিরিজ এবার ঈদে একটি অ্যালবাম বাজারে ছেড়েছে৷ অ্যালবামটির নাম বোকা মানুষ৷ সব গান গেয়েছেন অর্থহীনের সুমন৷ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সুরঞ্জলি এবার ঈদে বের করেছে বেশ কয়েকটি অ্যালবাম৷ অ্যালবামগুলো হলো মমতাজের আদরের বন্ধু, এন্ড্রু কিশোরের ভালো থাকো বন্ধু, ইত্যাদির আকবরের একটি অ্যালবাম ও শান্তর তুমি সেই প্রিয়জন৷

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস অডিও ভিশন এবার ঈদে রাহাতের একটি ডেবু অ্যালবাম বের করেছে৷ এটিএন মিউজিকও ঈদে একটি অ্যালবাম বের করেছে৷

সঙ্গীতার ব্যানারে বাজারে এসেছে পাচটি অ্যালবাম৷ পাঁচটি অ্যালবামই সলো অ্যালবাম৷ সলো অ্যালবামের শিল্পীরা হলেন এসডি রুবেল, মমতাজ, মিলা, নাসির ও হারুন কিসিঞ্জার৷ এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকে দুই-একটি অ্যালবাম বের হচ্ছে এবার ঈদে৷ তবে এবারো আইয়ুব বাচ্চু ও জেমসের ডুয়েট অ্যালবাম বাজারে আসছে না৷ তাই শ্রোতারা শুনতে পাবে না এই দুই শিল্পীর গান৷ এবার ঈদে আরো একটি লক্ষণীয় বিষয় হলো কোনো ব্যান্ডের অ্যালবাম বাজারে আসেনি৷ গত রোজার ঈদে দুটি মাত্র ব্যান্ডের অ্যালবাম প্রকাশ হয়েছিল৷ এ ঈদে কম সংখ্যক অ্যালবাম বাজারে আসা প্রসঙ্গে গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিত বলেন, গত রোজার ঈদে যে পরিমাণ অ্যালবাম বাজারে আসার কথা ছিল সে পরিমাণ আসেনি৷ এর মূল কারণ হলো বৈদ্যুতিক জটিলতা ও অতিরিক্ত পাইরেসি৷ ব্যান্ডের অ্যালবামের ক্ষেত্রে বলবো, একটি ব্যান্ডের অ্যালবাম প্রকাশ করতে সবচেয়ে বেশি খরচ হয়৷ আর এই ব্যান্ডের অ্যালবাম পাইরেসিও হয় বেশি৷ তাই এতো বড় রিস্ক কোনো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান নিতে চায় না৷ ঈদে সর্বোচ্চ অ্যালবাম প্রকাশিত হয়েছে আসিফ আকবরের৷ তিনি বলেন, মূলত ভক্তদের আনন্দের দিনে আনন্দ দেয়ার জন্য অ্যালবামগুলো করেছি৷ এবার আমার সলো অ্যালবাম হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে বেশি আশাবাদী৷ ভালো লাগবে সব গান৷ ইবরার টিপুর সুর ও সঙ্গীতে গানচিলের ব্যানারে বের হয়েছে৷ অ্যালবামটির নাম তুমি আমার ঘুম৷ টি ডাবলিউ সৈনিক অ্যালবামের সব গান গেয়েছেন৷

উত্সঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: , , , , , , , , , , , , , , , , , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms